‘সুবিধাবাদী’, ‘কাপুরুষ’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীকে মুখোমুখি সাক্ষাৎকারের চ্যালেঞ্জ কুণালের

নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন দলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। আহ্বান জানালেন মুখোমুখি সাক্ষাৎকারের।

কলকাতা, ২৪ মার্চ : নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন দলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। আহ্বান জানালেন মুখোমুখি সাক্ষাৎকারের। মুখ্যমন্ত্রীকে সুবিধাবাদী তকমা দিয়ে কুণালবাবুর অভিযোগ, 'দূর থেকে কাপুরুষরা অনেক বাজে কথা বলে। সাহস থাকলে আর একটিবার আমাকে সাক্ষাৎকার দিন। আমি কিছু প্রশ্ন করব। একটিবারও আপনার উত্তর মাঝপথে থামাবো না।'[আবারও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণে মুখর কুণাল ঘোষ]

চাঁছাছোলা ভাষায় কুণালের এই আক্রমণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে খোঁচা খেয়েই। একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এক সাংবাদিককেক সাংসদ করা তাঁর ভুল হয়েছিল। এর জবাবেই সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের ওই সাসপেন্ডেড সাংসদ।[মমতার অপছন্দের কুণাল ঘোষ কলকাতা টেলিফোনসের উপদেষ্টা! কেন্দ্রের সিদ্ধান্তে জল্পনা]

‘সুবিধাবাদী’, ‘কাপুরুষ’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীকে মুখোমুখি সাক্ষাৎকারের চ্যালেঞ্জ কুণালের

কুণাল ঘোষ বলেন, 'নামী মানুষ নামী চ্যানেলে বসে সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতি একতরফা কথা বলেন। সেইসব কথা শুনে হাসি পাচ্ছে। যদি সাহস থাকে, অতীতে আমাকে বহুবার সাক্ষাৎকার দিয়েছেন, আর একটিবার মুখোমুখি সাক্ষাৎকার দিন। আমি মুখোমুখি সাক্ষাৎকার, যৌথ জেরা ও এমনকী দলের তদন্তেরও মুখোমুখি হতে চাই।

এরপর তিনি বলেন, 'আমি চ্যালেঞ্জ করছি, আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। সৎ সাহস থাকলে আপনি সারদা ও এই সংক্রান্ত ইস্যুতে যৌথ বিতর্কে আসুন প্রকাশ্যে। দূর থেকে বিভ্রান্তি ছড়াবেন না।' এরপরই আক্রমণ করে বলেন, 'আপনার সাহস নেই, মুরোদ নেই। সাহস থাকলে আমার সামনে বসে আসল তথ্যের মুখোমুখি হন। আমি মানুষের সামনে আপনাকে মুখোমুখি বিতর্কে আসতে চালেঞ্জ করছি।'

সারদা কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর দল থেকে সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে। তারপর নাম না করে কুণাল ঘোষের সমোলাচনাও করেছেন মুখ্যমন্ত্রী। তখনও কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইভাবে আক্রমণ করেননি। এবার মুখ্যমন্ত্রী সাক্ষাৎকারে নাম না করে তাঁকে আক্রমণ করাতে কোমর বেঁধেই প্রতিবাদ শামিল হলেন। সোশ্যাল মিডিয়ায় জবাব দিয়ে তিনি জনমত গঠন করতেও চাইলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+