Kolkata Weather: শুক্রবার থেকে কলকাতার হাওয়া বদল! একনজরে শহরের আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: বুধবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। রোদেরও দেখা মিলেছে। কলকাতার ক্ষেত্রে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর এদিনও জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর-আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩১-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৭-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+