Kolkata Weather: ভারী বৃষ্টি না অস্বস্তিকর আবহাওয়া? কেমন থাকতে চলেছে কলকাতা, একনজরে পূর্বাভাস

Kolkata Weather: বুধবারের সকালটা সোমবার মঙ্গলবারের থেকে আলাদা। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নেই। ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় আপাতত জল জমার মতো পরিস্থিতিও নেই। আবহাওয়া দফতরের তরফে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলয়িসায়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৩.৩ মিমি।

Kolkata Weather

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম মুখী হওয়ার পরে একটি উত্তরমুখী হয়েছে। যে কারণে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে প্রথমে ভারী বৃষ্টিপাত হয়। পরে তা ছত্তিশগড়ের দিতে গিয়েছে। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় কয়েকটি জেলা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতায় আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৫১-তে আর বুধবার সূর্য উঠবে সকাল ৫.২১-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+