এনআরএস-এর মর্গ থেকে বিজেপি নেতার দেহ 'হাইজ্যাক'! বিতর্কে জড়াল কলকাতা পুলিশ
দুষ্কৃতীদের গুলিতে মৃত বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের দেহ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল কলকাতা পুলিশ।
দুষ্কৃতীদের গুলিতে মৃত বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের দেহ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল কলকাতা পুলিশ। রবিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর এনআরএস হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। দেহ কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে নিয়ে যেতে চাওয়ার পুলিশ বাধা দেয়। এরপর পরিবারকে না জানিয়ে মর্গ থেকে দেহ বের করে তা বোলপুর হাসপাতালে পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ।

সোমবার সন্ধেয় স্বরূপ গড়াইয়ের দেহ রাজ্য বিজেপির সদর দফতরে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। ডিসি ইএসডি দেবস্মিতা দাসের উপস্থিতিতে দেহ এনআরএস হাসপাতালে মর্গ থেকে বের করে পৌঁছে দেওয়া হয় বোলপুরের হাসপাতালে। মৃতদের বোলপুরে নিয়ে যায় ২২ টি গাড়ির কনভয়। জানা গিয়েছে, রাতে পুলিশ ওই বিজেপি নেতার বাড়িতে গিয়ে মৃতদেহ গ্রহণ করার জন্য নোটিসে সই করতে চাপ দেয়। যদিও পরিবারের তরফ থেকে পুলিশের দেওয়া নোটিসে সই করতে অস্বীকার করেন পরিবারের সদস্যরা।
শুক্রবার রাধাষ্টমী উপলক্ষে নানুরের শ্যামসুন্দর মন্দিরে প্রসাদ খেয়ে ফেরার সময় আক্রান্ত হয়েছিলেন স্বরূপ গড়াই। বাবাকে আক্রমণের হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের মৃত্যু ঘিরে সোমবার সারাদিন উত্তপ্ত ছিল বীরভূম। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ তৃণমূলকর্মী-সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষ-সহ বেশ কয়েকজন এখনও ফেরার বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications