Jadavpur: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR করল মমতার পুলিশ! হাইকোর্টে চাপে চরম অস্বস্তিতে শাসক
Jadavpur University News: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তীব্র ভতসনা। যাদবপুর কাণ্ডে অবশেষে এফআইআর করল পুলিশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুধু তাই নয়, সরজমিনে ঘটনার তদন্তও শুরু করেছে কলকাতা পুলিশ।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যাদবপুরের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত (Jadavpur University News) মামলা গড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হয়। বুধবার সেই মামলায় কলকাতা হাইকোর্ট পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।

এমনকী কেন এফআইআর দায়ের হল তা নিয়েও প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, এক তরফা ভাবে তদন্ত করা হচ্ছে। আরেকদিকের বক্তব্য নেই। এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আদালত এফআইআর দায়ের করারও নির্দেশ দেন।
যাদবপুরের ঘটনায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগকেই এফআইআর হিসাবে যাতে নেওয়া হয় সেই নির্দেশই দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই আজ বৃহস্পতিবার এফআইআর করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে শিক্ষামন্ত্রী সহ তিনজনের নাম আছে। তাৎপর্যপূর্ণ ভাবে খুনের চেষ্টা সহ মহিলাকে মারধর-শ্লীলতাহানি, খুনের হুমকি-সহ একাধিক ধারায় মামলা পুলিশের তরফে রুজু করা হয়েছে।
যা রীতিমত চাপের মধ্যে ব্রাত্য বসুকে যে ফেলবে তা কার্যত স্পষ্ট। বলে রাখা প্রয়োজন, গত ১লা মার্চ ওয়েবকুপার বৈঠক ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর সেই বৈঠককে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে বাম ও অতি-বাম ছাত্র সংগঠনগুলি ৷
এমনকী গাড়িতে চলে অবাধ ভাঙচুর। সেই সময় একেবারে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেই সময় জখম হন যাদবপুরের দুই ছাত্র। অভিযোগ ওঠে, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত হয়েছেন ইন্দ্রানুজ নামে এক ছাত্র। মাথায় একাধিক আঘাত লাগে। এই ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরকে। বর্তমানে ইন্দ্রানুজ নামে ওই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন।
তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এমনকী আহত ওই ছাত্র যাদবপুর থানায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে তা নেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইন্দ্রানুজ। বুধবার সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। যেখানে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।












Click it and Unblock the Notifications