নিরাপত্তা বলয় ভেদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন চত্বরে প্রবেশ! আটক ব্যক্তিকে ম্যারাথন জেরা পুলিশের
নিরাপত্তা বলয় ভেদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে প্রবেশ! আটক ব্যক্তিকে ম্যারাথন জেরা পুলিশের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বাসভবনের (Residence) নিরাপত্তা (Seciruty) লঙ্ঘনের বড় ঘটনা। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এক ব্যক্তি প্রাচীর পেরিয়ে প্রবেশ করে। সেই ব্যক্তি সারা রাত সেখানেই ছিল। সকালে তাকে দেখতে পেয়ে পুলিশকর্মীরা (police) আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে ওই ব্যক্তিকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জোরদার করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানিয়েছে লালবাজার।

ঘটনাস্থলে পুলিশের পদস্থ কর্তারা
মুখ্যমন্ত্রীর বাসভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঢুকে পড়া নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এই নিরাপত্তা লঙ্ঘনার কথা জানতে পেরে সকালেই ঘটনাস্থলে যান কলকাতার কমিশনার বিনীত গোয়েল-সহ পুলিশের পদস্থ কর্কাতা।

জেড-শ্রেণির নিরাপত্তা ভেদ
রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু তাঁর সেই জেড-শ্রেণির নিরাপত্তা ভেদ করে কীভাবে ওই ব্যক্তি বাসভবনৌ পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীরা এর পিছনের সম্ভাব্য উদ্দেশ্যগুলিও
বের করার চেষ্টা করছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি হয় মানসিক অবসাদ গ্রস্ত না হয় চোর হতে পারে। কোনও সন্দেহজনক উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও অন্য দিকগুলিও খতিয়ে দেখছে পুলিশ।

গতমাসে জোড়া খুনের ঘটনা
গতমাসে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছেই জোড়া খুনের ঘটনা ঘটে। হরিশ চ্যাটার্জি রোডের একটি বাড়িতে ব্যবসায়ী অশোক শাহকে কুপিয়ে এবং তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে গুলি করে খুন করা হয়েছিস। সেই সময়েও এলাকার নিরাপত্তা নিয়ে
প্রশ্ন উঠেছিল। তবে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে খুনের রহস্য ভেদ করে। সেই সময় পুলিশ জানতে পারে এলাকার বেশ কিছু সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে রয়েছে।

নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
ওই ঘটনার পরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন অশোক শাহের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। সেখানে তিনি ভবানীপুরকে শান্তিপূর্ণ এলাকা বলে বর্ণনা করেছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন বেশ কিছু বহিরাগত শক্তি
এলাকায় অসুবিধা তৈরির চেষ্টা করছে। যদিও মুখ্যমন্ত্রী এলাকাবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন।
এর আগে শহর কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। বারানসীতে কনভয়ের সামনে বিক্ষোভের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে অভিযোগ উঠেছিল। অখিলেশ যাদবের দলের সমর্থনে প্রচারে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ করে নির্বাচন কমিশন ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল।












Click it and Unblock the Notifications