কসবার পর এলগিন রোড! এটিএম-এ স্কিমার লাগানোর চেষ্টায় হাতেনাতে ধৃত যুবক

এবার এটিএ স্কিমার ও ক্যামেরা লাগাতে গিয়ে ধরা পড়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে এলগিন রোডের বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

এবার এটিএ স্কিমার ও ক্যামেরা লাগাতে গিয়ে ধরা পড়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে এলগিন রোডের বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

কসবার পর এলগিন রোড! এটিএম-এ স্কিমার লাগানোর চেষ্টায় হাতেনাতে গ্রেফতার যুবক

দলের বাকি সদস্যদের পরিচয় জানতে তাকে ম্যারাথন জেরা করা হয়। বুধবার ধৃত যুবককে আদালতে তোলা হবে। আপাত বন্ধ করে দেওয়া হয়েছে ওই এটিএম।

কসবার বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ স্কিমার কাণ্ডে স্থানীয় গ্যাং কাজ করেছে। এখনও পর্যন্ত এটাই অনুমান কলকাতা পুলিশের। এই অনুমান আরও জোরদার হল মঙ্গলবার রাতে। এটিএম-এর নিরাপত্তারক্ষী জানিয়েছেন, রাত আটটা পনেরো নাগাদ এলগিন রোডের বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এর সামনে গিয়ে দাঁড়ায় দুজন। এক্কেবারে গ্রাহক সেজে। একজন ভিতরে ঢোকেন। এই পর্যন্ত সবই ঠিক ছিল। হঠাৎই এটিএম-এর ভিতরে থাকা যুবকের হাত থেকে স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু পড়ে যায়। ধাতব কিছু মাটিতে পড়ার আওয়াজে সন্দেহ হয় এটিএম-এর নিরাপত্তারক্ষীর। তিনি বাইরে থেকে নজর করতেই দেখেন, ভিতরে থাকা যুবক এদিক-ওদিক দেখছেন। সন্দেহ হওয়ায় তিনি ভিতরে ঢুকেই সেই যুবককে আটক করেন। সেই সুযোগে বাইরে থাকা দুই যুবক দৌড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান ব্যাঙ্কের পদস্থ কর্তারা। ঘটনাস্থলে যানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। উদ্ধার করা হয় স্কিমার ও ক্যামেরা।

ধৃত যুবককে ম্যারাথন জেরা শুরু করেছে পুলিশ। কলকাতা কিংবা রাজ্যে আর কোনও কোনও এটিএম-এ স্কিমার লাগানোর কাজে সে কিংবা তার দলের সদস্যরা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+