SSC মামলায় সিবিআই তদন্ত নিয়ে চরম তরজা হাইকোর্টের, সুপ্রিমকোর্টে নালিশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

SSC মামলায় সিবিআই তদন্ত নিয়ে চরম তরজা হাইকোর্টের, সুপ্রিমকোর্টে নালিশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এসএসসি মামলা নিয়ে তুমুল অশান্তি কলকাতা হাইকোর্টে। সিঙ্গলবেঞ্চের রায়ে কেন স্থগিতাদেশ দেওয়া হল তাই নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে চলেছে তা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে নালিশ ঠুকেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সুপ্রিমকোর্টে নালিশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বারবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চের এই স্থগিতাদেশে রীতিমত ক্ষুব্ধ হন সিঙ্গিল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তারপরেই এই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা এখনও পর্যন্ত নজিরবিহীন ঘটনা।

সুপ্রিমকোর্টে নালিশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন, কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে? মঙ্গলবার গত মাস কয়েক মাস ধরে চলা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর দেওয়া চারটি সিবিআই অনুসন্ধানের নির্দেশের সব নথি এবং বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, 'দেশ দেখুক, বিচার করুক বেআইনি চাকরি দেওয়া নিয়ে কী চলছে। কয়েকদিন আগে এসএসসি-র নিয়োগ সংক্রান্ত একটি মামলায় ভার্চুয়াল শুনানিতে এক আইনজীবীকে বলতে শোনা গিয়েছিল, 'কথা হয়ে গেছে, স্টে হয়ে যাবে'। এই বক্তব্যের রেকর্ডিং বের করার আর্জি জানিয়েছেন আইনজীবীরা। সেই ভার্চুয়াল শুনানির কোনও রেকর্ড না থাকায় সেটা প্রমাণ হিসেবে পেশ করা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+