করোনা সংক্রমণ বাড়তেই ভার্চুয়াল শুনানি হাইকোর্ট ও রাজ্যের অন্য আদালতগুলিতে

করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণে আবারও বন্ধ হতে চলেছে আদালতের স্বাভাবিক নিয়মে কাজকর্ম। সংক্রমণ এড়াতে নতুন বছরে করোনা বিধি মেনেই ভার্চুয়াল শুনানি দিয়ে শুরু হবে কলকাতা হাইকোর্ট ও রাজ্যের আদালতগুলোতে।

করোনা সংক্রমণ বাড়তেই ভার্চুয়াল শুনানি আদালতে

আদালত সূত্রে জানা গিয়েছে, সারা দেশ তথা রাজ্যে যেভাবে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত, তাতে আবারও বেড়ে চলছে করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ফের ভার্চুয়াল শুনানি শুরু করতে চলেছে কলকাতা হাইকোর্ট।

শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে জানানো হয়েছে, শীতকালীন ছুটির পরে আগামী সোমবার ৩ জানুয়ারি হাইকোর্টের স্বাভাবিক কাজ শুরু হতে চলেছে। ওই দিন থেকেই হাইকোর্টে ভার্চুয়াল শুনানি শুরু হবে। তবে জামিন সংক্রান্ত মামলাগুলির ক্ষেত্রে কেবলমাত্র সরকারি আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বক্তব্য জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এই নির্দেশিকা হাইকোর্টের পাশাপাশি সব হাইকোর্টের সার্কিট বেঞ্চ ও জেলা আদালতগুলিতেও এইভাবে শুনানি চলবে। এছাড়াও শুনানির পাশাপাশি আদালতে কর্মী উপস্থিতিতেও রাশ টানা হচ্ছে। রোটেশন ভিত্তিতে কর্মীদের একাংশ আদালতে উপস্থিত থাকবেন। একসঙ্গে ৩ ভাগের ২ ভাগ কর্মী কাজ করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+