সিদ্ধিদাতা গণেশের আরাধনা! শহরে মিলেমিশে একাকার দুই সম্প্রদায়, দেখুন ভিডিও
রাজ্যে এবার গণেশ পুজোর বাড়বাড়ন্ত। কলকাতাও বাদ যায়নি। বাদ যায়নি খিদিরপুরও। আগে এলাকায় সিদ্ধিদাতাকে নিয়ে মাতামাতি না থাকলেও এবার খিদিরপুরের ভূকৈলাস রোড এলাকায় তিনটি পুজো হচ্ছে।
রাজ্যে এবার গণেশ পুজোর বাড়বাড়ন্ত। কলকাতাও বাদ যায়নি। বাদ যায়নি খিদিরপুরও। আগে এলাকায় সিদ্ধিদাতাকে নিয়ে মাতামাতি না থাকলেও এবার খিদিরপুরের ভূকৈলাস রোড এলাকায় তিনটি পুজো হচ্ছে। সবকটি পুজোতেই মুসলমান ধর্মাবলম্বীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

গুরুকূল একতা সংঘ, জুবিলি গার্ডেন এবং একতা বয়েজ ক্লাবের উদ্যোগে এলাকায় তিনটি পুজো হচ্ছে। এরমধ্যে সাতবছরের পুরনো গুরুকূল একতা সংঘ। বাকি পুজোগুলি পরবর্তী সময়ে শুরু করা হয়েছে।
এর আগে রামনবমীতে অন্য ছবি ধরা পড়েছিল খিদিরপুরে। সেখানে হিন্দু ভাইদের হাতে সরবত তুলে দিয়েছিলেন মুসলিম ভাইরা। এলাকার সংখ্যালঘুরা বলছেন, এলাকায় সব ধর্মের মানুষের বাস। ইদ, মহরমে সকলেই পাশে থাকেন। তাই এই উদ্যোগ।
সিদ্ধিদাতা গণেশের আরাধনাতেও উদ্যোক্তারা বলছেন, কেউ মানুষে মানুষে ধর্মের নামে বিভেদ তৈরি করতে চাইলেও বাংলার মানুষ সেইসব অশুভ শক্তিকে রুখে দেবেন।












Click it and Unblock the Notifications