ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অচলাবস্থা অব্যাহত, বন্ধ আউটডোরে রোগীর ভিড়

ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসক নিগ্রহ ঘিরে অচলাবস্থা এদিন সকালেও জারি রয়েছে। জুনিয়র চিকিৎসকেরা সকালেও কাজে যোগ দেননি।

ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসক নিগ্রহ ঘিরে অচলাবস্থা এদিন সকালেও জারি রয়েছে। জুনিয়র চিকিৎসকেরা সকালেও কাজে যোগ দেননি। এদিকে সকাল থেকেই আউটডোরের সামনে বাড়ছে রোগীর ভিড়। সকাল সাড়ে ৯টায় আউটডোর খোলার কথা। তার আগে অবস্থান তুলে নিলেও কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকেরা।

ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অচলাবস্থা অব্যাহত, বন্ধ আউটডোরে রোগীর ভিড়

এই অবস্থায় আজও ফের অচলাবস্থা তৈরি হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। তবে শেষ পর্যন্ত চিকিৎসকেরা কাজে যোগ না দিলে পরিস্থিতি কোনদিকে গড়াবে তা বোঝা যাচ্ছে না।

মহিলাদের নিরাপত্তা বাড়াতে মহিলা কনস্টেবল নিয়োগ করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ রুখতেও সতর্ক প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগুন লাগে রাজা রামমোহন রায় ব্লকের ৩ তলার শৌচালয়ে। বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিজেই ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসেন। তবে ঘটনায় কেউ হতাহত হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+