বিচারবিভাগকে রাজনৈতিক পক্ষপাত মুক্ত হতে হবে! প্রধান বিচারপতির সামনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যাঁরা বিচার বিভাগে আছেন, তাঁরা সবাই দেশ ও বিশ্বের সম্পদ। কাউকে হেয় করা তাঁর উদ্দেশ্য নয়. কিন্তু তাঁর আবেদন, দয়া করে দেখুন, বিচার ব্যবস্থায় যেন কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব না হয়। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সামনে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কলকাতার এক পাঁচাতারা হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির দুই দিনের সম্মেলন শুরু হয়েছে। সেখানেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, কথাটা বলার আগে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। কাউকে হেনস্থা করা তার উদ্দেশ্য নয়। কিন্তু তাঁর বিনম্র অনুরোধ বিচার ব্যবস্থায় যেন কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন
তিনি বলেন, বিচার ব্যবস্থায় বিশুদ্ধতা, সততা আর গোপনীয়তা বজায় থাকা জরুরি। তিনি বলেন, সরকারের জন্য নয়, মানুষের জন্য বিচারব্যবস্থা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থা যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারে, তাহলে মানুষ যাবে কোথায়? তিনি বলেন, যখন ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা সামনে আসে, তখন শুধুমাত্র বিচারব্যবস্থার ওপরেই সমাধানের প্রত্যাশা জন্মায়।
#WATCH | While addressing a conference on Contemporary Judicial Developments in Kolkata, West Bengal CM Mamata Banerjee says, "...All those who are in the judiciary are an asset to the country and the world... It is not my intention to humiliate anyone but my kind submission,… pic.twitter.com/G2lUZZfmvB
— ANI (@ANI) June 29, 2024
নিজের কথা উল্লেখ
এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা উল্লেখ করেন। বলেন, তিনি নিজেও একজন আইনজীবী। একাধিক মামলাও লড়েছেন। প্রয়োজনে আগামীদিনে মামলা লড়বেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিন থেকে চারটে মামলা লড়েছেন। যদি আগামী দিনে মামলা লড়েন, তাহলে উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের জন্য লড়বেন। তিনি আরও বলেন, অনেক সময় ব্রিফিং ঠিক মতো হয় না। সেখানে নিজে মামলা লড়লে সুবিধা হয়, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, তাঁকে যেন বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ দেওয়া হয়। বর্তমানে প্রতিবছর সদস্যপদ নবীকৎণ করতে হয়। তিনি বলেন, লাইফ মেম্বার করে দিন. মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচার ব্যবস্থা আমাদের কাছে মসজিদের মতো। তিনি বিচার ব্যবস্থাকে বিশ্বাস করেন বলেও জানান। তাঁর সরকার আদালতের জন্য ৭০ একর জমি দিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজারহাটে হাইকোর্টের আলাদা বিল্ডিংয়ের জন্য জায়গা দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির আবেদন
অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, বিচারপতিরা যেন সমাজের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করেন। তাঁদেরকে বিচার করতে হবে সমাজকে নিয়ে সংবিধানের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে। এদিনের অনুষ্ঠানে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি রাজেশ বিন্দলের মতো আরও অনেক বর্তমান বিচারপতিরা উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications