Jadavpur University Student Death: স্বপ্নদীপের মৃত্যুতে নয়া মোড়! এবার খুনের মামলা পুলিশের
Jadavpur University Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘিরে একাধিক রহস্য! র্যাগিং নাকি অন্য কিছু। উত্তর খুঁজছে পুলিশ। আর এর মধ্যেই স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে।
৩০২ অর্থাৎ খুন ও ৩৪ ধারা যুক্ত করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। খুব শীঘ্রই এই বিষয়ে আসল তথ্য সামনে আসবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে।

এই অবস্থায় ঘটনার পর থেকেই যদিও সক্রিয় লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ঘটনার পরেই বৃহস্পতিবার দফায় দফায় হোস্টেলের বাকি ছাত্রদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। এমনকি স্বপ্নদীপ কুণ্ডুর বন্ধুদের সঙ্গেও কথা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং সেলের আধিকারিকদের সঙ্গেও পুলিশ কথা বলেছে।
অন্যদিকে তদন্তকারী দল নদীয়ায় গিয়ে পরিবারের সদস্যদেরও কথা বলেন। এমনকি সেখানকার বন্ধুদের সঙ্গে কথা বলেও রহস্যের ভিতরের যাওয়ার চেষ্টা করেন। যদিও সূত্রের খবর, প্রাথমিক তদন্তে র্যাগিংয়ের বিষয়ে এখনই কোনও তথ্য পুলিশ পায়নি। তবে এখনই এই বিষয়ে কোনও মন্তব্যে নারাজ তদন্তকারীরা।
অন্যদিকে ঘটনার পরেই যাদবপুর হোস্টেলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। মৃতের পরিবারের সঙ্গেও আচার্য সিভি আনন্দ বোস কথা বলেছেন বলে জানা গিয়েছে। ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা মৃতের পরিবারকে রাজ্যপাল দিয়েছেন।
অন্যদিকে ঘটনার পরেই রাজ্যপাল আজ শুক্রবার যাদবপুরের অধ্যাপকদের রাজভবনে তলব করেছেন। যাদবপুরের পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সুত্রের খবর, যাদবপুরের এই ঘটনায় রাজ্যপাল কোনও তদন্ত কমিটি গঠন করতে পারেন।
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিন অফ সাইন্স সুবিনয় চক্রবর্তীকে এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটিতে মোট আটজনের সদস্য রয়েছে। এবং এই কমিটি গঠন হওয়ার পর সঙ্গে সঙ্গেই তৎপর হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, ঘটনাস্থল পরিদর্শনও করেছেন তাঁরা। অন্যদিকে এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধমেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications