Jadavpur: সময় শেষ হচ্ছে বিকেল চারটে! তার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য
Jadavpur University News: অসুস্থ হয়ে পড়লেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। বিকেল চারটের মধ্যে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে উপাচার্যকে। না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। চূড়ান্ত সেই সময়সীমা শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়লেন ভাস্কর গুপ্ত। জানা যাচ্ছে, বাইপাসের আগে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
উচ্চ রক্তচাপ সহ একাধিক সমস্যা দেখা যায়। এরপরেই ওই হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University News) উপাচার্যে ভর্তি করা হয়েছে বলে খবর। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার ক্যাম্পাসে ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়েন ভাস্কর গুপ্ত। রক্তচাপের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। এমনকী চিকিৎসকরা সেরিব্রাল হেমারেজের সম্ভাবনাও দেখছেন বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানিয়েছেন চিকিৎসকরা।

নানা রকমের ওষুধ চলছিল। কিন্তু তাতে কাজ হয়নি বলেই দাবি চিকিৎসকদের। এরপরেই হাসপাতালের ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। যা খবর চিকিৎসকরা সর্বক্ষণ নজর রেখেছেন। ওই সংবাদমাধ্যমকে এক চিকিৎসক জানিয়েছেন, উপাচার্য ভাস্কর গুপ্তের রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ চলছিল।
কিন্তু এরপরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইতিমধ্যে একবার সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে। ফলে কোনও রিস্ক না নিয়েই দ্রুত হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত বলে দাবি চিকিৎসকদের। অন্যদিকে মঙ্গলবার থেকে লাগাতার অবস্থান করছেন পড়ুয়ারা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে চলছে এই অবস্থান। আলোচনা সহ একাধিক দাবিতে চলছে এই অবস্থান। আজ বুধবার বিকেল চারটে পর্যন্ত উপাচার্যকে সময় দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে যাওয়াতে আজ ক্যাম্পাসে যাচ্ছেন না উপাচার্য। ফলে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, শনিবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আক্রান্ত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আহত হন বেশ কয়েকজন পড়ুয়াও। রাতেই আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যান উপাচার্য। সেখানেই আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, এরপরেই অসুস্থ হয়ে পড়েন ভাস্কর গুপ্ত।
আরও অভিযোগ, আহত ছাত্রদের সঙ্গে দেখা করতে গেলে কেউ বা কারা হঠাত করেই হামলা চালান বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় পাঞ্জাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অনদিকে ঘটনার কয়েকদিন কেটে গেলেও আজ বুধবার সম্পূর্ণ থমথমে বিশ্ববিদ্যালয় চত্বর। অন্যান্য সময়ের থেকে অনেকটাই ফাঁকা-শুনশান। ক্যাম্পাসের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।।












Click it and Unblock the Notifications