যাদবপুর বিশ্ববিদ্যালয় : উপাচার্যের অনুরোধে উঠল অবস্থান, আজ আচার্যের সঙ্গে দেখা করবেন ছাত্ররা

কলকাতা, ১১ জানুয়ারি : সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ে ভোটের দাবিতে দু'দিনের বেশি সময় ঘেরাও থেকেও নিজের অবস্থানে অনড় ছিলেন উপাচার্য সুরঞ্জন দাস। তিনি পুলিশ ডাকেননি, উঠে দাঁড়িয়ে প্রতিবাদও জানাননি। শুধু বলে এসেছিলেন, আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। [নির্দিষ্ট সময়ে ভোটের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতভর ঘেরাও উপাচার্য]

আর উপাচার্যের এই যুক্তির সামনে দাঁড়িয়ে দু'দিনের বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভে থাকা ছাত্রছাত্রীরা পিছু হটলেন। আচার্য কেশরীনাথ ত্রিপাঠী আলোচনার জন্য এদিন সোমবার সময় দেওয়াতেই অবস্থান তুলে নিলেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা।

উপাচার্যের অনুরোধে উঠল অবস্থান, আজ আচার্যের সঙ্গে আলোচনা

এদিন নির্বাচিত ছাত্রছাত্রীদের একটি দল আচার্যের সঙ্গে আলোচনায় যাবেন। অন্যদিকে উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের দুই সদস্য সেই আলোচনায় উপস্থিত থাকবেন।

এদিন বিকেল ৩টেয় ছাত্রদের প্রতিনিধি সহ কর্মসমিতির নির্বাচিত সদস্যদের সঙ্গে কথা বলবেন আচার্য। এবার আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে, একথাই বিশ্বাস করছে সব পক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+