কেন্দ্রীয় বাহিনীর থাকার মেয়াদ অদ্যই কি শেষ রজনী? কী বলল কলকাতা হাইকোর্ট?
ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল। আজ বুধবার ২৬ জুন পর্যন্ত বাহিনী থাকার কথা ছিল। কিন্তু এরপরেও কি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে? কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কোন নির্দেশ দিল না।
লোকসভা নির্বাচন পরবর্তী সন্ত্রাসের বিভিন্ন জায়গা থেকে আসছিল ১৯ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সেই কথা নির্বাচন কমিশন আমি জানিয়েছিল তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাহিনী ২৫ জুন পর্যন্ত রাখার সিদ্ধান্ত হয় আজ বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল।

ভোট পরবর্তী অশান্তি মামলায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে আপাতত নির্দেশ দিল না হাইকোর্ট। বাহিনী রাখা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। ভোট পরবর্তী অশান্তি মামলায় তদন্ত শেষ করতে রাজ্যকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই কথাও জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্য ব্যবস্থা নেবে রাজ্য শান্তি রাখতে ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকার বাহিনী বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে, যদি অপরাধ যোগ্য অভিযোগ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করছে? সেই বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।
রাজ্যের একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ফলে স্কুল খুলে গেলেও পঠনপাঠনে সমস্যা হচ্ছে। বহু স্কুলের পঠনপাঠন বন্ধ রয়েছে। সেই বিষয়েও রাজ্যের তরফে জানানো হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী যদি এরপরও রাজ্যে থাকে, তাহলে অন্য জায়গা স্থির করা উচিত। এই কথা জানানো হয়৷ সেই বিষয়ে এদিনও আদালিতে শুনানির সময় আলোচনা হয়েছে।
স্কুল শিক্ষা দফতর রাজ্যের স্কুলগুলিকে খালি করে দিতে একটি আবেদন করেছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রেখে দেওয়ায় খরচ বাড়ছে। সেই খরচের অঙ্কটাও অনেকটাই। ওই খরচ রাজ্যের উপরেই চাপছে। এ কথাও জানা গিয়েছে। আগামী এক সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।












Click it and Unblock the Notifications