সারদা কাণ্ডে তৎপরতা! সিবিআই দফতরে বিধাননগরের তৎকালীন গোয়েন্দা প্রধান
সিবিআই দফতরে হাজিরা দিলেন সারদা কাণ্ডে গঠিত সিটের অন্যতম সদস্য অর্ণব ঘোষ। তিনি বিধাননগরের তৎকালীন গোয়েন্দা প্রধানও।
সিবিআই দফতরে হাজিরা দিলেন সারদা কাণ্ডে গঠিত সিটের অন্যতম সদস্য অর্ণব ঘোষ। তিনি বিধাননগরের তৎকালীন গোয়েন্দা প্রধানও। এদিন সকাল দশটা নাগাদ সল্টলেকের সিবিআই দফতরে যান তিনি। গোটা তদন্ত প্রক্রিয়ায় তাঁর কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে চায় সিবিআই।

একাধিকবার সারদা মামলায় তলব করা হলেও এবার আর এড়িয়ে যেতে পারলেন না তৎকালীন বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ। সিটের অন্যতন সদস্য হিসেবে রাজীব কুমারের পরেই ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, নিচু তলার পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদে সিবিআই জানতে পেরেছে তাদের নির্দেশ দিতেন অর্ণব ঘোষ। কী প্রশ্ন করতে হবে, তাও তিনি বলে দিতেন বলেই নিচুতলার অফিসাররা জানিয়েছেন বলে সূত্রের খবর। সিবিআই জিজ্ঞাসাবাদ করে দেখতে চায়, অর্ণব ঘোষ কার নির্দেশে চলতেন। তাঁর সঙ্গে কার কার বৈঠক হয়েছিল কিংবা তিনি সারদা তদন্ত নিয়ে কার কার সঙ্গে কথা বলেছিলেন।
এর আগে হাইকোর্টে পিটিশন ফাইল করে স্থগিতাদেশ পেয়েছিলেন অর্ণব ঘোষ। এই স্থগিতাদের উঠে যাওয়ার পরেই ফের তলব করা হল অর্ণব ঘোষকে।
ইতিমধ্যেই মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সারদা তদন্তে প্রথম আইও প্রভাকর নাথকে। অপর আইও দিলীপ হাজরাকেও তলব করা হয়েছে। এঁরা সবাই সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়দের জিজ্ঞাসাবাদে যুক্ত ছিলেন।












Click it and Unblock the Notifications