তৃণমূলের ধর্না মঞ্চে না গেলে বদলির ভয় দেখানোর অভিযোগ?
তৃণমূলের ধর্না মঞ্চে সরকারি কর্মীদের উপস্থিত হতে হবে। না হলে বদলি করে দেওয়া হবে। এমনই চাপ দেওয়া হচ্ছে আইএনটিটিইউসির তরফে। যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে।
রেড রোডে চলছে ধর্না কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার ডাক দিয়েছিলেন। সেই ধর্না দুদিন চালান মুখ্যমন্ত্রী। এখন তৃণমূলের অন্যান্য সংগঠন আলাদা আলাদা দিনে ধর্না চালাচ্ছে রেড রোডে।

আজ বুধবার তৃণমূল রাজ্য সরকারি কর্মী সংগঠনের তরফে ধর্নায় বসা হয়৷ তাই কর্মীদের হাজিরা খাতায় সই করে রেড রোডে চলে যেতে বলা হয়েছে। এমনই অভিযোগ করা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। জোর করা হচ্ছে কর্মীদের উপর।
ধর্নায় সামিল না হলে বদলি করে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে। এমন অভিযোগ করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। কাজ না করে ধর্নামঞ্চে যাওয়ার জন্য চাপ দেওয়া,কোন কর্ম সংস্কৃতি? সেই প্রশ্নও তোলা হচ্ছে।
এদিকে এই অভিযোগ মানতে নারাজ সরকারি শ্রমিক সংগঠন৷ কাউকেই কোনও চাপ দেওয়া হচ্ছে না। কাউকেই বদলির হুমকি দেওয়া হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এমনই কথা আইএনটিটিইউসির তরফ থেকে বলা হচ্ছে।
আজ রেড রোডে সরকারি কর্মীদের দেখাও যায় ধর্না মঞ্চের আশপাশে। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই কর্মসূচি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে খবর। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ধর্মতলা চত্বরে আন্দোলন চলছে। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে।












Click it and Unblock the Notifications