Calcutta HighCourt: বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন! আইনমন্ত্রীকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta HighCourt: নিয়োগ দুর্নীতিতে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার খোদ বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। আর এরপরেই আইনমন্ত্রীকে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল পাঁচটার মধ্যে মন্ত্রী মলয় ঘটককে তলব করা হয়েছে। এই সময়ের মধ্যে আইনমন্ত্রী আদালতে হাজিরা না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের অভিযোগ ভিত্তিতে মামলা হয়। আর সেই মামলায় নিম্ন আদালতের বিচারকের ভূমিকা নিয়ে অভিযোগ করা হয় হাইকোর্টে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের হয়রানি করা হচ্ছে।
এমনকি সিবিআই আধিকারিকদের বারবার নোটিশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

Calcutta HighCourt

এমনকি পুলিশকে পার্টি করা হয়েছে। সাক্ষী হিসেবে চারজনের নাম দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদেরকেও জেলে পাঠানোর নির্দেশ বিচারক দিয়েছেন বলে অভিযোগ। আর এরপরেই সিবিআই বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলির নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, খুব দুর্ভাগ্যজনক সিবিআই স্পেশাল কোর্ট একজন বিচারক কলকাতা পুলিশকে এর মধ্যে যুক্ত করেছে। সিবিআই জাজের কোন কারন নেই এই আদালতের কাজে হস্তক্ষেপ করা। শুনেছি ওনার বদলি হওয়ার কথা। কেন উনি এখনও বদলি হননি।

কার হাত ওনার মাথায় আছে। ৪ অক্টোবর এর মধ্যে বদলি করতে হবে। রেজিষ্ট্রার জেনারেল রিপোর্ট দেবেন এবিষয়ে। বিচারক অপর্ন চ্যাটার্জি খুব ভুল কাজ করেছেন বলেও এদিন মন্তব্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিয়ে তৈরি সিটের প্রধান সিংভি আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, চার্জশিটে তারা চারজন সাক্ষীর নাম দেন। অর্পন চ্যাটার্জি সেটা নষ্ট করে দেন এবং জেলে পাঠিয়ে দেন।

বিচারপতি... অবাক হচ্ছি, কেন এটা করা হল? সিবিআই জানিয়েছে এর পর কেউ মুখ খুলতে চায়নি। কার্যত এই তথ্য জানার পরেই জুডিশিয়াল সেক্রেটারিকে আদালতে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দিষ্ট সময়ে আদালতে উপস্থিত হয়ে তিনি জানান, দক্ষিন ২৪ পরগনার জেলা জজের বদলি সংক্রান্ত ফাইল পাঠানো আছে মন্ত্রীর কাছে। ২৫ অগাস্ট থেকে পড়ে আছে।

কেন সেই ফাইল কার্যকর হল না সেটা জানতে মন্ত্রীকে সশরীরে পাঁচটায় হাজির থাকার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে বিচারক আপাতত কোনও মামলার শুনানি করতে পারবেন না বলেও এদিন আদালত নির্দেশে জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+