অভিষেকের সভার অনুমতি দিয়ে হাইকোর্ট বলল, অশান্তির কোন উস্কানি দেওয়া যাবে না
শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আর বাধা রইল না। আগামীকাল বুধবার শর্তসাপেক্ষে সভা করতে পারবে তৃণমূল যুব। দীর্ঘ শুনানি শেষে এমনটাই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। সংগ্রামী যৌথ মঞ্চ বা বারবার হুমকির সম্মুখীন হয়েছে। বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এমনই একাধিক বিষয়কে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে শর্তসাপেক্ষে সভা করায় ছাড়পত্র দেন বিচারপতি রাজাশেখর মান্থার।

গুরুত্বপূর্ন জায়গা মুড়ে ফেলতে হবে
আদালতের নির্দেশ অনুযায়ী সিসিটিভি দিয়ে সময় গুরুত্বপূর্ন জায়গা মুড়ে ফেলতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে পুলিশ কমিশনারকে মাথায় রাখতে হবে ভবিষ্যতে যেন একই জায়গায় যেন দুটি কর্মসূচির অনুমতি না দেওয়া হয়। কলকাতায় আরো অনেক বড় জায়গা আছে। ট্র্যাফিক সামলাতে পারলে রেড রোডে অনুমতি দিয়ে দিন। আরও প্রচার পাবে। মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতির।

তার ফল ভালো হবে না
শুধু তাই নয়, আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র - যুবর তরফ থেকে অশান্তির কোন উস্কানি দেওয়া হবে না। যদি এরকম হয় তার ফল ভালো হবে না। শান্তিপূর্নভাবে কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের। একই সঙ্গে সভার পরে সভাস্থল পরিষ্কার করতে হবে। পাশাপাশি সব পক্ষকে শান্তি বজায় রাখতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি মান্থা। অন্যদিকে সভা হয়ে গেলে ব্যারিকেড খুলে ফেলতে হবে বলে নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

একাধিক আশঙ্কা বিকাশের
মামলার শুনানিতে এদিন বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, সংগ্রামি যৌথ মঞ্চ নানা ভাবে সমস্যার মধ্যে পড়ছে। এমনকি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে আদালতে সওয়াল করেন আইনজীবী। পাশাপাশী যেভাবে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হেনস্তা করা হয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। পাশাপাশি মঞ্চ তুলে দিতেই এমনকি পরিকল্পনা বলেও অভিযোগ করফা হয়। দীর্ঘ শুনানিতে আদালতের তরফে একাধিক প্রশ্ন করা হয়। কেন ওই জায়গাতেই সভা তাও নিয়েও রাজ্যের কাছে প্রশ্ন করেন বিচারপতি। এমনকি কলকাতাতে কি অন্য কোনও জায়গা নেই সভা করার জন্যে? তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি মান্থা। এই বিষয়ে রাজ্যের বক্তব্যও শোনেন তিনি।

যা বললেন বিচারপতি মান্থা
দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মান্থা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকের সভা, মিছিল করার অধিকার রয়েছে। কিন্তু মামলাকারীদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য বিচারপতির। যদিও এরপরেই বুধবার শর্তসাপেক্ষে সভা করার জন্যে তৃণমূল যুবকে অনুমতি দেয় হাইকোর্ট।












Click it and Unblock the Notifications