দুপুরেই নামল আঁধার, আকাশ ভেঙে বৃষ্টি শুরু, সঙ্গে প্রবল বজ্রপাত শহরে
দুপুরেই নামল আঁধার, আকাশ ভেঙে বৃষ্টি শুরু, সঙ্গে প্রবল বজ্রপাত শহরে
দুপুরেই যেন অন্ধকার নেমে এসেছে শহরে। আকাশ কালো করে প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। কলকাতা সহ উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় প্রবল বর্ষণ চলছে। তার সঙ্গে বাজ পড়ছে আবিরাম। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও এতো ভারী বর্ষণের উল্লেখ িছল না।

আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই নামল বৃষ্টি। তবে এতো ভারী বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। দুপুর ১টা থেকেই অন্ধকার করে আসে আকাশ। তার সঙ্গে মেঘের গর্জন। প্রবল বর্ষণ শুরু হয়ে যায় দুটোর আগেই। আকাশ কালো করে যে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে বাইরে। বৃষ্টির তোড়ে কমে গিয়েছে দৃষ্যমানতাও। সঙ্গে হালকা বাতালও রয়েছে। প্রায় ঘণ্টা খানেক ধরে চলছে বৃষ্টি।
তার সঙ্গে অহরহ বজ্রপাত। কয়েক দিন আগেই বজ্রপাতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছিল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেব বাজ পড়ে মৃতের বাড়িতে। তাঁদের হাসপাতালে পরিবারকে আস্বস্ত করেন তিনি। তার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে বারহার সতর্ক করে বলা হয়েছিল বৃষ্টিতে বাজ পড়লে যেন সকলে সতর্ক হয়ে থাকেন।












Click it and Unblock the Notifications