Live 21 July- ২০১৯-এর ১৯ জানুয়ারি ব্রিগেড থেকে ভারত দখলের ডাক মমতার

দিল্লিতে আস্থা ভোটে মোদীর জয়জয়াকার হয়েছে। আস্থা বিতর্কে তৃণমূল কংগ্রেসের জন্য বক্তব্য পেশের সময় ছিল।

দিল্লিতে আস্থা ভোটে মোদীর জয়জয়াকার হয়েছে। আস্থা বিতর্কে তৃণমূল কংগ্রেসের জন্য বক্তব্য পেশের সময় ছিল। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের সাংসদ দীনেশ ত্রিবেদী বক্তব্য রাখতে ওঠেন তখন হাতে সময় বেশি ছিল না। প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর আগে বাকি বক্তাদের বক্তব্য শেষ করানোর জন্য তৎপরও ছিলেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। এই তাড়াহুড়োয় তৃণমূল কংগ্রেসের পক্ষেও বক্তব্য সঠিকভাবে রাখা যায়নি বলে সূত্রে দাবি করা হয়েছে।

আস্থার ডুয়েল শেষ, এবার কি মমতার উত্তর

বলতে গেলে আস্থা ভোটে মোদী যেভাবে রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধীদের তুলে তুলে ছক্কা মেরেছেন তাতে এনডিএ জোটের অধিকাংশ সঙ্গীরাই বাহ- বাহ করছেন। কিন্তু, আস্থার এই বিতর্কে মোদীর এই মুহূর্তে সবচেয়ে বড় বিরোধী যিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বক্তব্য রাখেননি। গতকাল ১২ ঘণ্টা ধরে চলা আস্থা বিতর্কের পর আজ ২১ জুলাই-এর মঞ্চে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই তিনি মোদীকে কোনও বার্তা দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Jul 21, 2018, 2:13 pm IST

'বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টি ভিজে জেতে পারেন, তাই ভাল করে স্নান করবেন, অ্যান্টি-বায়োটিক খাবেন।'-মমতা বন্দ্য়োপাধ্য়ায়
Jul 21, 2018, 1:52 pm IST

'এতক্ষণ আকাশ পরিস্কার করে আমাদের বক্তব্য পেশের সুযোগ গিয়েছে প্রকৃতি, এবার আকাশ কালো করে আসছে মানে বৃষ্টি নামবে, আমাদের সভাও শেষ করতে হবে, দূর থেকে যাঁরা এসেছেন তাঁদের বাড়ি ফিরতে হবে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:50 pm IST

'এখানে যারা কংগ্রেসের আছেন তাঁরা ঠিক করুন কী করবেন, দিল্লিতে আপনাদের আমরা সাহায্য করব আর এখানে বিজেপি-র সঙ্গে হাত মেলাবেন, তা চলবে না।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:49 pm IST

'বিজেপি-তে অনেকেই গিয়েছেন, তাঁদের এখন মোহভঙ্গ হয়েছে, ফিরতে চাইছেন, কিন্তু সকলকে ফেরানো যায় না, কিছু জনকে ফেরানো যায়'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:47 pm IST

'বিজেপি-র মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, তেমনি উন্নয়নেও সামিল হতে হবে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:46 pm IST

'রামকৃষ্ণ বলেছিলেন মা-এর কোনও ধর্ম হয় না, হিন্দুরা মা-কে মা বলে, মুসলিমরা মা-কে বলে আম্মা, খিস্ট্রানরা মা-কে বলে মাদার।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:45 pm IST

'সব টেলিভিশন চ্যানেলকে কিনে নিয়েছে, এমনকী বিচারবিভাগেও হস্তক্ষেপ করে, এমন গণতন্ত্র কোনও দিনই ছিল না, এটা গণতন্ত্রের সঙ্কট'- মমতা বন্দ্যোপাধ্য়ায়
Jul 21, 2018, 1:44 pm IST

'হিন্দু ধর্ম কী তারমানেই বোঝে না বিজেপি, খালি জ্ঞান দিয়ে যায়, আর সেই জ্ঞান আমাদের শুনতে হবে?'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:43 pm IST

'হিন্দু ধর্মকে অসম্মান করছে বিজেপি, ওরা তরোয়াল হিন্দু, তালিবানি হিন্দু, খুনি হিন্দু, ওরা মানুষে মানুষে বিভেদ টানছে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:42 pm IST

'বিজেপি কোন হিন্দু, তালিবানি হিন্দু না অন্যকোন হিন্দু, তারমানে কি আমরা হিন্দু নই, আমার হিন্দুত্বের সার্টিফিকেট অন্যের কাছ থেকে কেন নিতে হবে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:41 pm IST

'হিন্দুস্তানকে এগিয়ে নিয়ে যেতে হবে, সব ধরনের সাম্প্রদায়িকতা, তালিবানি ব্যবস্থাকে ভেঙে এগোতে হবে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:40 pm IST

'অসমের বোড়ো, খাসিদের আমরা ভালোবাসি, কিন্তু যে বাঙালিদের নাগরিক পঞ্জিকরণের বাদ দেওয়া হচ্ছে, তাঁদের পাশে রয়েছি আমরা।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:39 pm IST

অসমের নাগরিক পঞ্জিকরণ নিয়ে কেন্দ্রকে তোপ মমতার
Jul 21, 2018, 1:37 pm IST

'শিক্ষা থেকে শুরু করে খাবার তুলে দিয়েছি মানুষের মুখে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:35 pm IST

'তোমরা দেখেছে কি সব বিরোধীরা তোমাদের বিরুদ্ধে আস্থা ভোটকে সমর্থন করেছে, তোমাদের সঙ্গীরাও তোমাদের ভোট দেয়নি, জয় পেয়েছো যে অঙ্কে সেই অঙ্ক আর কাজ করবে না।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:34 pm IST

আস্থা ভোটে বিজেপি-র জয়কে নসাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:32 pm IST

'আকাশ কালো করে মেঘ এসেছিল, বৃষ্টি এসেছিল, এখন দেখুন আকাশ হাসছে, এতেই স্পষ্ট ইঙ্গিত বিজেপি যাবেই, আমরা প্রলয় রুখবই-রুখবই।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:31 pm IST

'২১ জুলাই আমাদের অঙ্গিকারের দিন, আমাদের শপথ নেওয়ার দিন।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:31 pm IST

'এই কথাগুলো বলার পর আবার আমাদের বিরুদ্ধে ইডি, সিবিআই লেলিয়ে দিতে পারে, আমরা ভয় পাই না কাউকে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:29 pm IST

'বাংলার গ্রামে-গঞ্জে বিজেপি অর্থ ছেটাচ্ছে, এই অর্থের প্রলোভনে পা দেবেন না।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jul 21, 2018, 1:29 pm IST

'ভারত জয়ের ২১ জুলাই আমরা পালন করব পরের বছর, এটা নিশ্চিত করতে হবে।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jul 21, 2018, 1:28 pm IST

কংগ্রেসকেও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 'কেন্দ্রে আমরা আপনাদের সাহায্য করছি অথচ রাজ্যে সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে কাজ করছেন, এই জায়গাটা ভাবতে হবে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:27 pm IST

'এদের দলে কোন কোন প্রবীণ ভাল নীতি নিয়ে কাজ করেন, তাঁদের শ্রদ্ধা করি, কিন্তু বাকিরা জাতপাতের রাজনীতি করছে, এদের সহ্য করা যাবে না, এদের বিরুদ্ধে গর্জে উঠতেই হবে, প্রয়োজনে একাই লড়াই করব।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
Jul 21, 2018, 1:25 pm IST

'জাত-পাতের নামে রাজনীতি চলছে, এ বিরোধিতা করতেই হবে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:25 pm IST

'কন্যাকুমারী এককালে বেলুড় মঠের হাতে ছিল এখন তার দখল নিয়েছে আরএসএস'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:24 pm IST

'গণপিটুনির নামে রোজই দেশজুড়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে।'- মমতা বন্দ্য়োপাধ্যায়
Jul 21, 2018, 1:23 pm IST

'সংসদের ভিতরে কিছু নাম্বার আছে বলে গতকাল তারা জয় পেয়েছে, কিন্তু বাইকরে আর নাম্বার নেই, গণতন্ত্রের নম্বরে এবার হার নিশ্চিত।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:23 pm IST

'উত্তর প্রদেশ থেকে মধ্যপ্রদেশ, বাংলা, ওড়িশা, ত্রিপুরা-সহ সব জায়গায় অর্ধেকের নিচে নামবে বিজেপি-র আসন।'- মমতা বন্দ্য়োপাধ্যায়
Jul 21, 2018, 1:21 pm IST

'দেশজুড়ে এবার হার শুরু হবে বিজেপি-র, সমস্ত বিরোধী শক্তি একছাতার তলায় আসছে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 21, 2018, 1:18 pm IST

মোদীকে চরম বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, 'আগে নিজের দলের সভাপতি, নেতা-কর্মীদের তালিবানি মার্কা কথা বলতে বারণ করুন, মুখের লাগাম টানুন, তারপরে কথা বলুন।'- মমতা বন্দ্যোপাধ্যায়।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+