সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন অমিত শাহ, শীতলকুচি থেকে রুদ্রনীল প্রসঙ্গে বার্তা ফিরহাদের
রবিবার ৭৫ নম্বর ওয়ার্ড স্ট্রিম গলিতে প্রচারে বেরিয়েছিলেন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম এবং তিনি এখানে এসে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু প্রসঙ্গে বলেন এটা অত্যন্ত নিন্দনীয়।
রবিবার ৭৫ নম্বর ওয়ার্ড স্ট্রিম গলিতে প্রচারে বেরিয়েছিলেন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম এবং তিনি এখানে এসে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু প্রসঙ্গে বলেন এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত পরিকল্পিত ব্যাপার। আমি এর বিরোধিতা করি। আমি এর প্রতিবাদ করি। অমিত শাহ যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এটা তার প্রতিফলন।

রুদ্রনীল এদিন সকালে বলেছেন, তাঁর হাতে যেই ব্যান্ডেজটি করা আছে সেটির নাম হল ফিরহাদ হাকিম ব্যান্ডেজ। এর পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বললেন, রুদ্রনীল আমার অনেকদিনের বন্ধু। কদিন হল ও পাল্টি খেয়েছে। এখন মিথ্যে কথা বলা শিখেছে। যদিও সত্যিই ওর হাতে লেগে থাকে তাহলে আমি দুঃখপ্রকাশ করছি। ও ভালো থাকুক, এটাই চাই।












Click it and Unblock the Notifications