এবছরের মতো বাজি পোড়ানো নিষিদ্ধ হল রাজ্যে, কালীপুজো নিয়ে একাধিক নির্দেশিকা কলকাতা হাইকোর্টের
এবছরের মতো বাজি পোড়ানো নিষিদ্ধ হল রাজ্যে, কালীপুজো নিয়ে একাধিক নির্দেশিকা কলকাতা হাইকোর্টের
রাজস্থান, ওড়িশার পথে হেঁটে রাজ্যেও নিষিদ্ধ হল বাজি পোড়ানো। কালীপুজো, ছটপুজো, দীপাবলি সহ চলতি বছরের রাজ্যের সব উৎসবেই বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। নভেম্বর মাসে রাজ্যে বাজি বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। দুর্গাপুজোর মতোই রাজ্যে কালীপুজোতেও করোনা বিধি মেনে মণ্ডপ নো এন্ট্রি জোন করা হয়েছে। দুর্গাপুজোর মতোই মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে একাধিক নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট।

বাজি পোড়ানো নিষিদ্ধ রাজ্যে
কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্টে। শুধু কালীপুজো নয় দীপাবলি, ছটপুজো সহ জগদ্ধাত্রীপুজো, কার্তিপুজো, ক্রিসমাস সব উৎসবেই এবছরের মতো বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে আদালত। নভেম্বর মাসেই বাংলায় বাজি বিক্রি ও বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এর আগে রাজস্থান ও ওড়িশা সরকার বাজি নিষিদ্ধ করেছে।

কালীপুজোতেও মণ্ডপে নো এন্ট্রি
দুর্গাপুজোর মতো কালীপুজোতেও মণ্ডপে নো এন্ট্রি জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে কোনও ভাবেই কালীপুজোর মণ্ডপে ভিড় করা যাবে না। দুর্গাপুজোর মতোই ৩০০ মিটারের ছোট মণ্ডপে ৫ ফুট থেকে নো এন্ট্রি থাকবে। একসঙ্গে ১০ জনের বেশি থাকতে পারবেন না। বড় মণ্ডপে ৪৫ জন থাকতে পারবেন।

বিসর্জনে বাজনা আলোকসজ্জা নয়
করোনা আবহে কালীপুজোর বিসর্জনেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেই বিসর্জনে কোনও বাজনা এবং আলোক সজ্জা রাখা যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজোতেও একই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেকারণেই এবার দুর্গাপুজো কার্নিভাল বাতিল করা হয়।

ছটপুজো নিয়ে সিদ্ধান্ত
সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত জানায়নি হাইকোর্ট। তবে পর্যবেক্ষণে আদালত জানিয়েছে দূষণের কারণে এই দুটি সরোবরে ছটপুজো না হওয়াটাই কাম্য। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে নজর রাখা হয়েছে। ১০ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ছটপুজোয় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে রাজ্যের কাছে প্রস্তুতির তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications