শিয়ালদহ বিগবাজারে আগুন, এলাকায় আতঙ্ক

শিয়ালদহ বিগবাজারে আগুন। সকালে বাজার খোলার পরে ধোঁয়া দেখতে পান সেখানকার কর্মীরা। ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।

শিয়ালদহ বিগবাজারে আগুন। সকালে বাজার খোলার পরে ধোঁয়া দেখতে পান সেখানকার কর্মীরা। ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

শিয়ালদহ বিগবাজারে আগুন, এলাকায় আতঙ্ক

সকালে নির্দিষ্ট সময়ে শিয়ালদহ বিগবাজার খুলেছিলেন সেখানকার কর্মীরা। এরপর সেখানকার একতলায় লেডিস সেকশনে ধোঁয়া দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটিনগুইসার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কর্মীরা। খবর যায় দমকলেও। দমকলের তিনটি ইঞ্জিন খবর পেয়েই ঘটনাস্থলে যায়। সেখানে থাকা কর্মীদের বের করে দেওয়া হয়। এলাকায় যানজটেরও সৃষ্টি হয়।
শহরের অন্যতম বড় বিপণিতে আগুনের ঘটনায় আতঙ্কে ক্রেতারা। কয়েকবছর আগে শহরের অন্যতম বড় বিপণি সাউথ সিটিতে আগুন লেগেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই বিপণিগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক থাকেনা বলে অভিযোগ ওঠে। শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রেও গোলমালের জেরে আগুন লাগার ঘটনা ঘটে।

বুধবার লালবাজারের কাছে মার্টিন বার্ন বিল্ডিং-এ আগুন লেগেছিল। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই দমকলের তরফে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+