মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ, বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথার বাণ বর্ষণ করার ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি রাস্তায় হাঁটতে শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
কলকাতা, ১২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথার বাণ বর্ষণ করার ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি রাস্তায় হাঁটতে শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার ঝাড়গ্রাম পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে। উল্লেখ্য, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আগেই বলেছিলেন, তাঁরা এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন। [চাইলে মমতার চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লির বাইরে বের করে দিতাম : দিলীপ ঘোষ]
শনিবার ঝাড়গ্রাম শহরে যুব মোর্চার সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'আধপাগল' বলে কটাক্ষ করেন। পরে জ্যোতিপ্রিয় মল্লিকের আক্রমণের পরিপ্রেক্ষিতে তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, চাইলে চুলির মুঠি ধরে দিল্লির বাইরে করে দিতে পারতাম।' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই শব্দ-বাণকে ভালো চেখে নেয়নি তৃণমূল।

দু'দিন পরও শালীনতা বজায় রাখেনি বিজেপি রাজ্য সভাপতি। বরং তিনি সুর চড়িয়ে বলেছেন, 'তৈরি থাকুন, যদি প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হয়, একইভাবে আমিও মুখ্যমন্ত্রীকে তৃণমূলের ভাষাতেই আক্রমণ শানাবি। মনে রাখবেন দিলীপ ঘোষ আরও কড়া কথা বলতে জানে।' তাই শেষমেশ দিলীপবাবুকে সংযত হতে আইনি রাস্তাতেই হাঁটল তৃণমূল।
শুধু মুখ্যমন্ত্রীই নন, দিলীপবাবুর আক্রমণ করেন তৃণমূলের মহাসচিব শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পার্থ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষকেও। সব কিছুর বিচার তৃণমূল করতে চাইছে আইনি পথেই।












Click it and Unblock the Notifications