টাকা-সোনা উদ্ধারে বেলঘরিয়ার কাছে হারল টালিগঞ্জ! দু-বছর আগে থাকতেন অর্পিতা, বললেন প্রতিবেশীরা
আঠারো ঘন্টার তল্লাশি শেষ করে বৃহস্পতিবার ভোরে রাজ্যের তৃণমূল (trinamool congress) সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) বেলঘড়িয়ার (belgharia) ফ্ল্য
আঠারো ঘন্টার তল্লাশি শেষ করে বৃহস্পতিবার ভোরে রাজ্যের তৃণমূল (trinamool congress) সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) বেলঘরিয়ার (belgharia) ফ্ল্যাট সিল করে বেরোলেন ইডির আধিকারিকরা। এই আঠারো ঘন্টার তল্লাশি যে টাকা উদ্ধার হয়েছে তা টালিগঞ্জ করুণাময়ী ডায়মন্ডসিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণের থেকেও অনেক বেশি। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়া হয়েছে স্ট্যান্ড রোডে এসবিআই-এর আঞ্চলিক সদর দফতরে।

কী কী উদ্ধার
ইডি আধিকারিকদের পাশাপাশি তল্লাশির সময় সাক্ষী হিসেবে রাখা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনের প্রতিনিধিদের। তাঁরাই জানিয়েছেন ১৮ ঘন্টা তল্লাশি চালানো হয়। একটি ফ্ল্যাট থেকে কিছু পাওয়া না গেলেও, অপর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭.৯০ কোটি টাকা। উদ্ধার করা হয়েছে ৬ কেজি সোনা, সোনার বাট, রূপোর কয়েন।
উদ্ধার হওয়া টাকা ও সোনা নিয়ে যাওয়া হয়েছে স্ট্র্যান্ড রোডে এসবিআই-এর আঞ্চলিক সদর দফতরে। দুটি ফ্ল্যাটই সিল করে দিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। অর্পিতার ফ্ল্যাট থেকে ঠিক কী কী উদ্ধার করা হয়েছে, তা নিয়ে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানাবে ইডি।

টাকা রাখা ছিল শৌচাগারে
ডায়মন্ড সিটি সাউথের মতো শুধু ওয়ারড্রোব থেকেই নয় ইডির আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগার থেকেও টাকা উদ্ধার করেছেন। এমনটাই খবর সূত্রের। শৌচাগারে ব্যাগে, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সেই টাকা রাখা ছিল। উদ্ধার হয়েছে বেশ কিছু সম্পত্তির দলিল, সম্পত্তির নথি এবং কয়েক হাজার টাকার বাতিল নোটও।

বিষ্মিত প্রতিবেশীরা
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের মেন্টিন্যান্সের জন্য টাকা বকেয়া পড়েছে, যা উল্লেখ রয়েছে আবাসনের নোটিশ বোর্ডে। তবে এই টাকা উদ্ধারের ঘটনায় বিষ্মিত প্রতিবেশীরা। তাঁদেরই একজন অঙ্কিত কুমার চুরালিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চারটি টাকা গোনার মেশিন বুধবার বিকেল থেকে কাজ করেছে। এসবিআই, বন্ধন ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের দুজন করে কর্মী পালা করে টাকা গোনার কাজ করেছেন। অর্পিতার প্রতিবেশীরা জানিয়েছেন ২ বছর আগে অর্পিতাকে সেখানে দেখা বলেও সাম্প্রতিক সময়ে তাঁকে সেখানে দেখা যায়নি। আর ফ্ল্যাটের মধ্যে কখন কীভাবে টাকা ঢোকানো হয়েছে তা তাঁরা জানেন না। তবে ইডির আধিকারিকরা সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। সেখানে অর্পিতারই শুধু যাতায়াত ছিল, নাকি অন্য কেউ তারই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তল্লাশি অর্পিতার পৈত্রিক বাড়িতেও
কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা তল্লাশি চালান বেলঘড়িয়ার নবাব আব্দুল লতিফ স্ট্রিটের দেওয়ান পাড়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের পৈত্রিক বাড়িতেও। সেখানে থাকেন তার মা। তিনি প্রথমে তদন্তকারীদের তল্লাশিতেবাধা দেন বলে অভিযোগ। পরে অবশ্য সেখানে তল্লাশি চলে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications