শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন, শিক্ষকদের মিছিল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি?
রাজ্যের মিছিল নিয়ে কি ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি? না হলে কেন মামলা চলাকালীন ক্ষোভপ্রকাশ ও মন্তব্য করলেন তিনি? মিছিল করতে হবে না। রাস্তাতেই থাকুন। রোজ ১৫ টা করে মিছিল। রীতিমতো মিছিল প্রসঙ্গে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের গলায় ক্ষোভ!
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এহেন মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। শুধু তাই নয়, বামফ্রন্ট জমানার স্মৃতিও ফিরে এল এই মন্তব্যে। সেইসময় বিচারপতি লালা দিনের ব্যস্ত সময়ে মিটিং, মিছিল নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন। তবে সিপিএমের তরফ থেকে বিচারপতি লালাকেও পালটা আক্রমণ করা হয়েছিল।

কিন্তু এদিন কী হয়েছিল? কেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এমন মন্তব্য করে বসলেন! বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের মিছিল সংক্রান্ত একটি মামলা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এদিন উঠেছিল। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য মামলা শুনতে শুরু করেন। মামলা চলাকালীন সম্ভবত কিছুটা অসন্তুষ্ট হয়েছিলেন প্রধান বিচারপতি। এরপরই মিছিল সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মন্তব্য করেন।
মামলাকারীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন। রোজ ১৫ টা করে মিছিল। স্কুলের বাচ্চারা হয়রানির শিকার হচ্ছে। অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, রাস্তায় পড়ে থেকে মানুষ মারা যাচ্ছে। এই বক্তব্যের পরে এজলাস চত্বরেই চর্চা শুরু হয়ে যায়। তাহলে বাংলার রাজপথে চলা মিছিল, আন্দোলন নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি?
প্রধান বিচারপতি আরও বলেন, কাজ করতে হবে না, জিন্দাবাদ জিন্দাবাদ করে যান। মানুষের কথা ভাবে না কেউ। অফিস যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। কখনও অনুমতি না পাওয়া মিছিল রুখতে পুলিশ বিভিন্ন ভূমিকা নেয়। পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি জটিল হলে কাঁদানে গ্যাসও চার্জ করে পুলিশ। এই বক্তব্য উঠে এসেছে প্রধান বিচারপতির মুখে।
যার যেমন ইচ্ছে করুক। এই বক্তব্য নিয়েও চর্চা চলছে। এদের জন্য আমার কোন সহমর্মিতা নেই। নিজেদের কায়েমি স্বার্থ ছাড়া সবাইকে অবহেলা করছে। একথাও শোনা গিয়েছে প্রধান বিচারপতির বক্তব্যে৷ প্রধান বিচারপতি এই মামলায় কোনওভাবেই সায় দেননি। মামলা খারিজ হয়েছে বলে প্রাথমিকভাবে খবর।
সাম্প্রতিক অতীতে কলকাতা ও একাধিক জেলায় মিছিল, প্রতিবাদ আন্দোলন চলে৷ কাজের সময়ে অবরুদ্ধ হয় রাস্তাঘাট৷ সেই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রধান বিচারপতি! চর্চা শুরু ওয়াকিবহাল মহলে।












Click it and Unblock the Notifications