এরপর হেলিকপ্টারে যেতে হবে নবান্ন! মমতার এনআরএস-এ না যাওয়ার সম্ভাব্য কারণ জানালেন দিলীপ ঘোষ

এনআরএস নিয়ে জয় শ্রী রাম খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের। তাঁর মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরএস যাননি জয় শ্রীরাম স্লোগানের ভয়ে।

এনআরএস নিয়ে জয় শ্রী রাম খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের। তাঁর মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরএস যাননি জয় শ্রীরাম স্লোগানের ভয়ে। মুখ্যমন্ত্রীকে দেখে জুনিয়র চিকিৎসকরা জয় শ্রীরাম স্লোগান দিতে পারেন। এমন আশঙ্কা তৈরি হওয়াতেই মুখ্যমন্ত্রী এনআরএস-এ যাননি বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি।

মুখ্যমন্ত্রী এনআরএস-এ যেতে পারেন, জল্পনা তৈরি হয়

মুখ্যমন্ত্রী এনআরএস-এ যেতে পারেন, জল্পনা তৈরি হয়

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে এনআরএস হাসপাতালে। যার জেরে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ ছিল বুধবার। অন্যদিকে এনআরএসকে ঘিরে চলা অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী নিজেই সেখানে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। আর মুখ্যমন্ত্রীর এনআরএস-এ না যাওয়ার সুযোগ হাতছাড়া করেননি দিলীপ ঘোষও।

'এরপর হেলিকপ্টারে নবান্নে'

'এরপর হেলিকপ্টারে নবান্নে'

কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, এনআরএস-এ যাওয়ার মুখ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গেলেই মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভের সম্ভাবনা ছিল। জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে পারত বলেও মন্তব্য করেছেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে নবান্ন যাবেন বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

চিকিৎসকরা বিপন্ন বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। বিকেল ৫টায় রোগী মৃত্যুর পরেও রাতে কী করে লরিতে করে দুষ্কৃতীরা এনআরএস-এ ঢুকল তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

 মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষ তাঁর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও করেছেন। প্রকাশিত খবর অনুযায়ী, দিলীপ ঘোষের মতে একটি বিশেষ সম্প্রদায়, যাদের দুধ খান মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই সন্দেশখালিতে হামলা চালিয়েছে। মমতাকে ভোট দেওয়ার অধিকারে রাজ্যের আইনশৃঙ্খলাকে বিপন্ন করছে একটি বিশেষ সম্প্রদায়। এমনও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+