শুভেন্দু অধিকারীকে নিয়ে দলে অসন্তোষ! বিজেপির বহিষ্কৃত নেতাকে নিয়ে নিজের অবস্থান জানালেন দিলীপ
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে দলে অসন্তোষের কথা স্বীকার করে নিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছেন, অনেকেই দলে যোগ দিয়ে আবার চলে গিয়েছেন। সেই কারণে
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে দলে অসন্তোষের কথা স্বীকার করে নিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছেন, অনেকেই দলে যোগ দিয়ে আবার চলে গিয়েছেন। সেই কারণেই এই অসন্তোষ তৈরি হয়েছে। নিচুতলার কর্মীরাই দলের শক্তি বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কার
মঙ্গলবার বিজেপিরে তরফে হাওড়ার পুরনির্বাচনের জন্য কমিটি গঠন করে দেওয়া হয়। সেখানে কমিটির প্রধান করা হয় প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। বুধবার সেই বৈঠকের কথা সামনে আনেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। বৈঠকে শুভেন্দু অধিকারী তাঁকে (সুরজিৎ) তৃণমূলের সঙ্গে যোগসাজসে বিজেপিকে হারানোর অভিযোগ করলেও, কেউ কোনও কথা বলেননি বলে জানান ওই নেতা। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে চোর বলে আক্রমণ করেন। হাওড়ার জন্য দলের কমিটিকে তৃণমূলের বি টিম বলেও মন্তব্য করেন। এর কিছুক্ষণের মধ্যে সুরজিৎ সাহাকে বিজেপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কারের পরে আরও বিস্ফোরক হয়ে ওঠেন সুরজিৎ সাহা।

দিলীপ ঘোষের অবস্থান
মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন প্রাতর্ভ্রমণে গিয়ে বলেন, দলের শৃঙ্খলা ভাঙায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরেই তিনি বলেন, বিষয়টি মিটে গিয়েছে।

ভোটে কি প্রভাব ফেলবে?
এই ঘটনা ভোটে কি কোনও প্রভাব ফেলবে, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দল একটা সিস্টেমে চলে। হাজার হাজার কর্মী কাজ করছেন। এক-আধজনের কোনও সমস্যা হতেই পারে। যে কারণে অনেকে দল ছেড়ে চলে গিয়েছে। এর নিয়ে দল চিন্তু করে না। তিনি দাবি করেছেন, দলের যাঁরা বুথস্তরের কর্মী তাঁরাই লড়াই করে জেতাবেন।

শুভেন্দু অধিকারীকে নিয়ে অসন্তোষ!
শুভেন্দু অধিকারীকে নিয়ে এর আগেও বিজেপি অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু তা একটা প্রকাশ্য আসেনি। এবার সরাসরি দলের নেতা বললেন তিনি বিজেপি করছেন ২৮ বছর আর শুভেন্দু অধিকারী তো ছয়মাস এসেছেন। এই কথা বলে তাঁর (শুভেন্দু) বিজেপিতে যোগ দেওয়া এবং কর্তৃত্বকেই চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, অসন্তোষ আগে থেকেই রয়েছে। নির্বাচন হওয়ার পরে অনেকে চলে গিয়েছেন। আস্তে আস্তে তা স্বাভাবিক হচ্ছে। তিনি বলেছেন, বহু লোক এসেছে, বহু লোক চলে গিয়েছে। ফলে দলে যাঁরা আগে থেকেই ছিলেন, তাঁদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। সেই ধারনা থেকেই অনেকে প্রশ্ন তুলছেন বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications