রাস্তায় কিছু বললেই ক্ষেপে যাওয়াদের মতোই অবস্থা! স্লোগান বিতর্কে মমতাকে আর যা বললেন দিলীপ

রাস্তায় এক শ্রেণির লোককে কিছু বললেই ক্ষেপে যায়। প্রতিক্রিয়া জানালেই ফের মন্তব্যে আবার ক্ষেপে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হয়েছে সেরকমই। এমনটাই প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

রাস্তায় এক শ্রেণির লোককে কিছু বললেই ক্ষেপে যায়। প্রতিক্রিয়া জানালেই ফের মন্তব্যে আবার ক্ষেপে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হয়েছে সেরকমই। সূত্রের খবর অনুযায়ীস এমনটাই প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যেখানেই যাবেন, সেখানেই তাঁকে জয় শ্রীরাম বলে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন সদ্য মেদিনীপুর থেকে নির্বাচিত এই সাংসদের।

জয় শ্রীরাম নিয়ে অবস্থান ব্যাখ্যা মমতার

জয় শ্রীরাম নিয়ে অবস্থান ব্যাখ্যা মমতার

এদিন দীর্ঘ এক ফেসবুক পোস্টে এদিন মমতা বলেন, জয় সিয়া রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায়, এইসব অনুভূতিকে সম্মান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি স্লোগানগুলি ধর্মীয়। বিজেপি ধর্মীয় স্লোগানকে ধর্মীয় স্লোগান হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। বাংলার ওপর স্লোগান চাপিয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। মানুষকে বিভ্রান্ত করতেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, অভিযোগ করেন মমতা।

পাল্টা প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

পাল্টা প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, রাস্তায় এক শ্রেণির লোককে কিছু বললেই ক্ষেপে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হয়েছে সেরকমই। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন, তাঁকে জয় শ্রীরাম বলেই স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, জয় শ্রীরাম এখন রাজ্যের সাধারণ মানুষের স্লোগান। বিজেপি রাজ্যে ১৮ টি আসন পাওয়ার পর মুখ্যমন্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

'বালির বাঁধ দিয়ে আটকানো যাবে না'

'বালির বাঁধ দিয়ে আটকানো যাবে না'

তৃণমূলের তরফে জয় শ্রীরামের মোকাবিলায় জয় হিন্দ আর জয় বাংলা স্লোগানকে সামনে আনার চেষ্টা চলছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, জয় শ্রীরামকে বালির বাঁধ দিয়ে আটকানো যাবে না। তৃণমূল নেত্রী ঘাবড়ে গিয়েছেন আর তৃণমূলকর্মীদের মনোবল ভেঙে গিয়েছে। এই সময় তৃণমূলের চেষ্টা বৃথা হবে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+