পার্ক সার্কাসে ভয়াবহ আগুন! দমকলের দেরিতে আসা নিয়ে ক্ষোভ
বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পার্কসার্কাসে। রাইফেল রেঞ্চ রোডে আগুন লাগে। সেখানেই রয়েছে বাঁশ ও প্লাইউডের একাধিক দোকান। র
বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পার্কসার্কাসে। রাইফেল রেঞ্চ রোডে আগুন লাগে। সেখানেই রয়েছে বাঁশ ও প্লাইউডের একাধিক দোকান। রয়েছে নানা দাহ্যবস্তুর দোকানও। আগুন তারই মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকায় দমকলের আসা নিয়েও ক্ষোভ দেখা দেয়। অগ্নিনির্বাপনে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

শিয়ালদহ দক্ষিণ শাখার পার্কসার্কাস স্টেশনের পাশেই বুধবার দুপুরে আগুন লাগে। দাহ্যবস্তু থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা গোডাউনগুলিতে আগুন ছড়ায়। খবর পেয়ে প্রথমে এলাকায় যায় দুটি দমকল। দমকলের হোর্স পাইপ নিয়ে দমকলকর্মীদের আগে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে আশপাশের অনেকেই ঘর থেকে জিনিস বের করে নিয়ে যেতে চেষ্টা করেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেললাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এলাকার রাস্তা অপরিসর হওয়ায় দমকল ঢুকতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে এলাকায় যায় দমকলের ১২ টি ইঞ্জিন।
Debtanu Bose,Fire Officer: 15 fire tenders are functioning. There were bamboo and wooden stock here. Fire is under control now. No casualty reported. https://t.co/DCubECOFD7
— ANI (@ANI) May 29, 2019
বছর পাঁচেক আগে এই এলাকাতেই আগুন লেগেছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।












Click it and Unblock the Notifications