বানতলায় ট্যানারিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন
বানতলায় ট্যানারিতে বিধ্বংসী আগুন। বাসন্তী হাইওয়েতে লেদার কমপ্লেক্সের একটি চারতলা ট্যানারিতে বুধবার হঠাৎই আগুন গেলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন।
বানতলায় ট্যানারিতে বিধ্বংসী আগুন। বাসন্তী হাইওয়েতে লেদার কমপ্লেক্সের একটি চারতলা ট্যানারিতে বুধবার হঠাৎই আগুন গেলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। এক কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

বুধবার সকালে সবে কাজ শুরু হয়েছে। সেই সময় বানতলার ওই ট্যানারিতে আগুন লেগে যায়। সেখানে দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন যায়। পরে আগুনের ভয়াবহতায় আরও চারটি ইঞ্জিন যায়। ট্যানারিটির একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
আশঙ্কাজনক অবস্থায় ট্যানারির এককর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।












Click it and Unblock the Notifications