মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় আটকানো হল সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে, কী বলল পুলিশ?

প্রচারে বেরিয়ে বাধা পেলেন সিপিএমের কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী সায়রা শাহ হালিম। কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ভবানীপুর এলাকায় তিনি বাধা পান। কিন্তু কেন পুলিশ তাঁকে বাধা দিল?

হরিশ মুখোপাধ্যায় রোডের কাছে বাধা দেওয়া হয় সিপিএম প্রার্থীকে। বৃহস্পতিবার সকালে বাম বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী প্রচারে বেরিয়েছিলেন। প্রতিদিনই সায়রা শাহ হালিম বিভিন্ন জায়গায় প্রচার করছেন। সিপিএমের কর্মী সমর্থকরা তাঁর সঙ্গে যথেষ্ট সংখ্যায় প্রচারে নামছেন।

CPM

আজও প্রচারে নেমেছিলেন সিপিএম প্রার্থী। ভবানীপুরের হরিশ মুখোপাধ্যায় রোডের কাছে পৌঁছতেই তাঁদের আটকে দেওয়া হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁদের বাধা দেওয়া হয়। ওই রাস্তায় এত জন লোক নিয়ে যাওয়া যাবে না। এই কথা বলা হয়। ওই রাস্তায় প্রচারের জন্য অনুমতি চাওয়া হয়নি। একথাও পুলিশ জানায়।

হরিশ মুখোপাধ্যায় রোডে ১৪৪ ধারা জারি করা রয়েছে। ওই রাস্তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক মুখোপাধ্যায়ের বাড়ি ওই রাস্তার উপরেই। সেই কারণে নিরাপত্তার কড়াকড়ি থাকে। সেজন্য সিপিএম প্রার্থীকে কর্মী সমর্থকদের সঙ্গে আটকে দেওয়া হয়।

ওই রাস্তায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। এতজন লোক নিয়ে ওই রাস্তায় প্রচার করা যাবে না। কালীঘাট থানার পুলিশের পক্ষ থেকে এই কথা জানানো হয়। হাতজোড় করে সিপিএম প্রার্থী অনুরোধ করেন। কাউকে কোনওরকম বিরক্ত করা হচ্ছে না। তাঁরা কেবল এলাকায় প্রচার করছেন। এই কথা জানানো হয়। কিন্তু অন্য রাস্তা দিয়ে প্রচারে যেতে বলা হয় পুলিশের পক্ষ থেকে।

সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। পুলিশ ইচ্ছা করে তাঁদের পথ আটকাচ্ছে। অভিযোগ করা হয়। আদালতে যাওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু পুলিশ কোনওভাবেই সেই এলাকায় প্রচার করতে দেয়নি।

সিপিএম প্রার্থীর কথায়, পুলিশ ভয় পেয়েছে। শান্তিপূর্ণ প্রচার করা হচ্ছিল। তাতেও বাধা দেওয়া হল। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হবে। এমন কথাই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+