অভিষেককে 'রয়্যাল' কটাক্ষ! একইসঙ্গে বিজেপি ও তৃণমূলকে নিশানা মহঃ সেলিমের
যখন কোনও অভিযুক্তের ধরা পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন সে অন্যের ওপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে সিবিআই জিজ্ঞাসাবাদ সামলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারদা মামলায় সুদীপ্ত সেনের চিঠির কথা উল্লেখ করেছেন বারে বারে। সেই প্রসঙ্গেই এই প্রতিক্রিয়া সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের।
চিনি কটাক্ষ করে বলেন, বাসে যারা পকেটমারি করে, সে ধরা পড়লে, পাশের লোককে দেখিয়ে বলে সে এই কাজ করেনি। এইসব লোকদের আবার মহার করে দেখানো হয় বলেছেন তিনি। সেলিম বলেন এসব তো কাজ ছিচকে চোরদের। কিন্তু এই ব্যক্তি দেশে বিদেশে সোনা-টাকা পাচারকারী। অ্যাকাউন্টে গিয়েছে কয়লা পাচারের টাকাও।

তিনি অভিযোগ করেছেন, মোহন ভাগবতকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই চার্জশিট থেকে এই নাম বাদ দিতে পেরেছেন। তিনি বলেন, সারদা কাণ্ডে তদন্তের দাবিতে বামেরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। আর তাতে বাধা দিয়েছিল বাচ্চা ছেলেটার পিসি। তিনিই তো কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, যাতে এর তদন্ত না হয়।
মহঃ সেলিম বলেন, তিনি চ্যালেঞ্জ করছেন, যদি সাহস থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দিয়ে বলুন চিটফান্ড দুর্নীতি, নারদার দুর্নীতি, কয়লা পাচারের দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতির সব মামলা একসঙ্গে করে তদন্ত করা হোক। সেই দাবির ভিত্তিতেই সিপিআইএম এক কোটি মানুষের সই সংগ্রহ করছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তখন দেখা যাবে অভিষেক আর শুভেন্দু এক হয়ে গিয়েছে। তিনি বলেন, দুর্নীতির রায় দিতে গিয়ে বিচারপতির এজলাস বদলে দেওয়া হচ্ছে। আবার হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে গিয়ে বদলে যাচ্ছে। তিনি বলেন, পুলিশ ধরলে জেলে নেবে, সিবিআই ধরলে নিজাম প্যানেসে নেবে আর জনগণ তাড়া করলে কোনও প্যালেসেই জায়গা পাবে না।
তিনি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ করে বলেন,. রয়্যাল বেঙ্গল টাইগার কিনা জানেন না, তবে রয়্যাল তো বটেই। যেমন তিনি প্লেন নিয়ে ঘুরে বেড়ান, বাড়িতে এসক্যালেটর লাগান, কীভাবে লুটের টাকা নিয়ে দেশে বিদেশে বৌ-শালি নিয়ে ঘুরে বেড়ান।

রবিবার সিপিআইএমের ভবানীপুর এরিয়া কমিটির চেতলা ৪ নম্বর শাখার তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চিৎকার ওদের গোপন বোঝাপড়ার অংশ। তিনি বলেন ভবিষ্যতে এমনই হতে পারে শুভেন্দু অধিকারী তৃণমূলকে আগলে রেখে অভিষেককে বাঁচাচ্ছেন, দেখা যাবে।












Click it and Unblock the Notifications