কলকাতায় একদিনে করোনার সংক্রমণ ৫০০ অতিক্রান্ত, উদ্বেগ বাড়ছে নয়া স্ট্রেনে

কলকাতায় একদিনে করোনার সংক্রমণ ৫০০ অতিক্রান্ত, উদ্বেগ বাড়ছে নয়া স্ট্রেনে

কলকাতা ফের করোনার হটস্পট হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৫০০-রও বেশি মানুষ। কলকাতার ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলার জেলাগুলিতে সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি শহরতলির জেলাগুলিতেও উদ্বেগ বাড়ছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ১৭০০-র উপরে। বাংলায় ১৭৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫১৩। উত্তর ২৪ পরগনায় ৩৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১২৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩৪।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩৪৪৭৫। শুধু এদিনই কলকাতায় ৫১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১২৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৮৪৯২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৮৫৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৬৬৯৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৩৪ জনের। এদিন মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২২৬০৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৫৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৭৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৮০৭৬। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৭০৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। হুগলিতে ৮০ জন বেড়ে আক্রান্ত ৩০২৬৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+