‘কবি প্রণাম' অনুষ্ঠানেই মমতার হাতে 'বড় পুরস্কার' বাংলা অ্যাকাডেমির! খুশি নেত্রী

তিনি একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার সময় পেলে তাঁরই হাতে ওঠে কলম! অনায়াসেই লিখে ফেলেন কবিতা-গল্প। প্রত্যেক বছরই বইমেলায় বেশ কয়েকটি বই প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকে। আর সেই লেখালেখির সম্মান তাঁর হাতে! বাংলা অ্যাক

তিনি একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার সময় পেলে তাঁরই হাতে ওঠে কলম! অনায়াসেই লিখে ফেলেন কবিতা-গল্প। প্রত্যেক বছরই বইমেলায় বেশ কয়েকটি বই প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকে। আর সেই লেখালেখির সম্মান তাঁর হাতে! বাংলা অ্যাকাডেমি সম্মান পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'কবিতা বিতান' কাব্যগ্রন্থের জন্যে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

মমতার হাতে বড় পুরস্কার বাংলা অ্যাকাডেমির

আজ সোমবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে 'কবি প্রণাম' বলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মধ্যেই বাংলা অ্যাকাডেমির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে জানান ব্রাত্য বসু।

উল্লেখ্য, এই বছর থেকেই 'রিট্রিভার্সিপ' পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা অ্যাকাডেমির নামেই এই পুরস্কার দেওয়া হচ্ছে। আর এই পুরস্কার কাকে দেওয়া হবে সম্প্রতি এই বিষয়ে বৈঠকে বসেন বাংলার সাহিত্যিকরা। আর সেখানেই এহেন পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো আজ তা তুলে দেওয়া হয়।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পুরস্কার হাতে তুলে নেননি। তৃণমূল সুপ্রিমোর তরফে এই পুরস্কার হাতে নেন ইন্দ্রনীল সেন। পরে সেটি প্রাপকের হাতে তুলে দেওয়া হবে বলেই খবর। তবে এই প্রসঙ্গে বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু বলেন, অন্যান্য কাজের মধ্যেও যারা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন বিভিন্ন ভাবে তাঁদেরই পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা অ্যাকাডেমির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম বছর মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। আর তা দেওয়া হচ্ছে সমস্ত সাহিত্যিকদের মতামত নেওয়ার পরেই। শুধু তাই তাই নয় , কবিতা বিতান' কাব্যগ্রন্থকে মাথায় রেখে সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এই পুরস্কার পেয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আজ 'কবি প্রণাম' অনুষ্ঠান থেকে সিবিআইকে কটাক্ষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, আজও নোবেল প্রাইজটা উদ্ধার হল না। যা ভেবে এখনও আমার দুঃখ লাগে। যদিও বামফ্রন্ট সরকারের ঘটনা। সিবিআই তদন্ত করছিল। কিন্তু কেসটা মনে হয় ক্লোজ করে দিয়েছে। তথ্য প্রমাণ আছে কিনা জানি না। আর এটাই আমাদের বড় অসম্মান বলে মন্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধানের। শুধু তাই নয়, বিষয়টি গায়ে লাগে বলেও মন্তব্য তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+