মন্ত্রিসভায় পাশ, ফুটবলের উন্নয়নে জোয়ার আনতে তৎপর মমতা
ফিফা প্রেসিডেন্ট ইনফানন্তিনোর সঙ্গে বিশেষ নৈশভোজে মমতা বন্দোপাধ্যায়। সোশ্যাল সাইটে ছবি শেয়ার মুখ্যমন্ত্রীর।
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর উপস্থিতিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। কথা রাখলেন তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া কথায় সিলমোহর দিয়ে দিল রাজ্য সরকার।

এবার পশ্চিমবঙ্গেই হবে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য 'সেন্টার অব এক্সেলেন্স'। ফিফার ফুটবল সেন্টার তৈরি করতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ১৫ একর জমি দেবে রাজ্য সরকার। শুক্রবার রাতে ইনফান্তিনোর সঙ্গে নৈশভোজে যে কথা দিয়েছিলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে পাস করিয়ে দেওয়া হল সেই কথা।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আমলা। ফিফার 'সেন্টার অব এক্সেলেন্স' তৈরির জন্য যে ১৫ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, সেটা এআইএফএফ-এর হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, মাত্র ১ টাকার বিনিময়ে ওই জমি ৯০ বছরের জন্য লিজ দেওয়া হবে। এত দ্রুত এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী এই বার্তাই দিতে চেয়েছেন যে ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য অযথা টালবাহানা করবে না পশ্চিমবঙ্গ।
শুক্রবারের নৈশভোজ চলাকালীন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল ও ফিফা সচিব ইনফান্তিনোর মমতা বন্দোপাধ্যায় বহুক্ষণ কথা বলেন। তারপরই জানান, ফিফা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য 'সেন্টার অব এক্সেলেন্স' করলে, বাংলায় তা করতে জমি দেবে রাজ্য সরকার। এ জন্য রাজারহাটে ১৫ একর জমি দিতেও তাঁরা প্রস্তুত। সরকারি হেলদোলের জটিলতায় না গিয়ে এবার সরাসরি উন্নয়নের দিকে পা বাড়াল বাংলা। এবার সঙ্গী হিসেবে চায় ভারতীয় ফুটবল ফেডারেশনকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications