মরিচের স্প্রে নিয়ে কর্মক্ষেত্রে যান মহিলা চিকিৎসক! থ্রেট কালচারের অভিযোগে বিস্মিত প্রধান বিচারপতি

থ্রেট কালচারের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের উপর থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে। উত্তরবঙ্গ লবি প্রসঙ্গ উঠে এসেছে অভিযোগের নিরিখে। এবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রীতিমতো এদিন বিষ্ময় প্রকাশ করেছেন। মামলায় একাধিক অভিযোগের বক্তব্য উঠে এসেছে আদালতে। " থ্রেট কালচারের একটিও অভিযোগের সত্যতা থাকলে, সেটা অত্যন্ত গুরুতর।" এই বক্তব্য রেখেছেন প্রধান বিচারপতি।

High Court

রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবর প্রভাব নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হয় বৃহস্পতিবার। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর সরকারি হাসপাতালের একের পর এক ঘটনা সামনে আসতে থাকে।

সরকারি হাসপাতালের ঘুঘুর বাসা, স্বাস্থ্য দফতরের চোখ বন্ধ করে থাকা সহ থ্রেট কালচার সামনে আসে। উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসে। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগ আছে। হাসপাতালের ৬০ শতাংশ মহিলা চিকিৎসক বিভিন্ন ভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ।

একজন মহিলা চিকিৎসক বলছেন, তাঁকে তাঁর বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন। আরেক মহিলা চিকিৎসক বলছেন, তিনি গোলমরিচের স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান। এই সব শুনে এদিন বিস্মিত প্রধান বিচারপতি শিবজ্ঞানম।

এই মামলায় রাজ্যের এডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের হলফনামা তলব করা হয়েছে। আগামী ২১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+