ফিল্ম প্রযোজকের পর কি পুলিশ কমিশনার! ঘনিষ্ঠ বৃত্তে বাড়ছে চাপ, 'মমতা-ঘনিষ্ঠ' রাজীবের সন্ধানে সিবিআই

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে পশ্চিমবঙ্গে চিট ফান্ড কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করতে পারে সিবিআই।

যত লোকসভা ভোট এগিয়ে আসছে, চিটফান্ড কাণ্ডের তদন্তে তত মমতা বন্দোপাধ্য়ায়ের উপর চাপ বাড়ছে। শোনা যাচ্ছে এবার এই তদন্তে সিবিআই-এর হাতে গ্রেফতার হতে পারেন মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।

মমতা-ঘনিষ্ঠ পুলিশ কমিশনারের সন্ধানে সিবিআই

সারদা ও রোজ ভ্যালি দুই চিট ফান্ড কেলেঙ্কারির জন্যই রাজ্য সরকারের গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিম-এর নেতৃত্বে ছিলেন তিনি। সিবিআই সেই তদন্ত সংক্রান্ত নথি দাবি করেছে তাঁর কাছে। আর এরপর থেকেই গত তিনদিন ধরে রাজীব কুমারের কোনও খোঁজ মিলছে না। এমনকী নির্বাচন কমিশনের ডাকা বৈঠকেও উপস্থিত হননি তিনি।

দিন কয়েক আগেই রোস ভ্যালির তদন্তে সদুত্তর না পাওয়ায় সিবিআই গ্রেফতার করেছিল আরেক মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা ব্যক্তি ফিল্ম প্রযোজক শ্রীকান্ত মোহতা। সিবিআই তদন্তের কারণে দক্ষিণ কলকাতার এক মে তাঁর অফিসে হাজির হয়ে গিয়েছিল। কিন্তু, অভিযোগ তিনি তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা করেননি। এরপর তাঁকে সিজিও কমপ্লেক্সে আনা হয় এবং শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়।

পুলিশ কমিশনারও যদি প্রয়োজনীয় নথি সিবিআই-কে না দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে তাঁকেও তদন্তে অসহযোগিতার অভিযোগে একইভাবে গ্রেফতার হতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+