RG Kar Case: আরজি কর হাসপাতালে CBI, তদন্তকারীদের দেখে স্লোগান নার্সিং স্টাফদের

সাড়ে পাঁচ ঘণ্টার পর আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। নতুন MSVP সপ্তর্ষি চ্যাটার্জিকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। এরপর ইমার্জেন্সি বিল্ডিং থেকে বেরিয়ে পাশে ক্যান্টিনে নতুন সুপার কে নিয়ে যান সেখানে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা সহ সবকিছু ঘুরে দেখেন। সেই সময় সিবিআইকে দেখে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা।

আরজি কর কাণ্ডে নিয়ে উত্তাল গোটা দেশ। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য সরকারের তদন্ত নিয়ে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। কিন্তু তাতে তেমন কোনও বিচার হয়নি। কেবল কয়েকটি বিষয় নিয়ে সওয়াল করা হয়েছে। উল্টে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

RG Kar Case

সুপ্রিম কোর্টের এই রায়ে একেবারেই সন্তুষ্ট নন চিকিৎসকরা। উল্টে তাঁদের বিরুদ্ধে ভুল তথ্য আদালতে পেশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা অভিযোগ করেছেন আন্দোলনকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা যে কাজ করছে তার সঠিক তথ্য দেওয়া হয়নি সুপ্রিম কোর্টে। এমনই অভিযোগ করেছেন তাঁরা।

সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কীভাবে পোস্ট মর্টেম রিপোর্টের চালান ইস্যু না করে ময়নাতদন্ত করা হল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এমনকী কেন ঘটনার পরের দিন সেমিনার রুমের শৌচাগার ভাঙা হল তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি । এমনকী প্রধানবিচারপতি প্রশ্ন করেছিলেন কেন সিবিআই ভ্যাজাইনাল সোয়াব ৪ ডিগ্রির কম টেমপারিচারে রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সিবিআইকে ফের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার।

তারপরেই আবার হাসপাতালে পৌঁছে গিয়েছিল সিবিআইয়ের আধিকারীকরা। তাঁরা হাসপাতালের একাধিক জায়গা ঘুরে দেখেন। সেমিনাল হলের সঙ্গে যুক্ত থাকা পিছনের দিকের লিফট এবং ঘটনার দিন বয়েস হোস্টেলের পার্টি করা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি পরিকল্পনা করেই সেদিন ঘটনাটি ঘটানো হয়েছিল এই নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। নির্যাতিতার সহপাঠীদের সন্দেহের তালিকায় রাখছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+