জেলে মহিলা বন্দিদের অন্তঃসত্ত্বা মামলা! রাজ্যকে সব পক্ষের সঙ্গে বসতে নির্দেশ বিচারপতির
রাজ্যের জেলে মহিলা বন্দীদের অন্তসত্ত্বা হওয়ার অভিযোগ। কলকাতা হাইকের্টে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। তবে এই মামলায় স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছে সুপ্রিম কোর্টও। সেখানে শুরু বাংলা নয়, দেশের সব কারাগারে মহিলাদের পরিস্থিতি জানতে রিপোর্ট তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত।
সেই পরিস্থিতিতে এদিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, এমন একটা অভিযোগের কী সামাজিক প্রভাব পড়তে পারে সেটা সবাই জানেন। এটা মহিলাদের কালিমালিপ্ত করার চরম পথ। এমনিতেই তাঁরা অভিযুক্ত হয়ে জেলে।

এই অবস্থায় এমন একটা অভিযোগ যদি সামনে আনা হয়, সেটা তাদের আরও বেশি কলঙ্কিত করতে পারে। এটা দায়িত্বশীল পদে থাকা ব্যাক্তিদের আরও বেশি করে মাথায় রাখা জরুরি। বিচারপতির নির্দেশ, এই মামলায় যুক্ত সব পক্ষকে নিয়ে বৈঠক করবে রাজ্য। তার নির্যাস রিপোর্ট আকারে ৮ মার্চ পরবর্তী শুনানিতে আদালতে দিতে হবে অ্যাডভোকেট জেনারেলকে।
এব্যাপারে আদালত বান্ধব তাপস ভঞ্জ বলেন, সব জেলে মহিলা বন্দীদের নিজেদের এনক্লোজারে যেতে হলে মূল গেট দিয়ে ঢুকে পুরুষ বন্দিদের সেলের সামনে দিয়ে অনেকটা রাস্তা যেতে হয়। রাতে কোর্ট থেকে নিয়ে যাওয়ার পর বন্দিরা ওই জায়গা দিয়ে যাওয়ার সময় পুরুষ বন্দীরা হায়নার মতো আচরণ করে। নিয়মিত প্রেগনেন্সি টেস্টের কথাও তিনি বলেন।
বিচারপতি বলেন, একেবারেই নয়। কেউ স্বেচ্ছায় চাইলেন বা কোনও অভিযোগের ভিত্তিতে কিছু করতে হল, সেটা আলাদা কথা। কিন্তু আদালত কোনওভাবে এমন টেস্ট করার ব্যাপারে অনুমতি দেবে না। কিছু সমস্যা আছে সবাই সবটা মানছেন। কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে হবে। রাজ্য সরকারকে পরামর্শ দিতে হবে। পুরুষ ও মহিলা বন্দীদের আলাদা পথ করা যায় কিনা তা ভেবে দেখতে হবে।
বিচারপতি বলেছেন, রাজ্যকে সব পক্ষের সঙ্গে বসতে হবে। যেখানে বাড়তি বন্দির ভিড়, মহিলা বন্দী, জেলে বন্দী মৃত্যু, জেলে স্বাস্থ্য ব্যবস্থা, অসুস্থ বন্দীদের মুক্তি-সহ নানা বিষয় রয়েছে, সেখানে সহমতের ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করার পর আদালত শুনানি করা হবে সমস্যা ধরে ধরে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications