নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল তৃণমূল সাংসদের, CBI তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা

নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল কংগ্রেস সাংসদের নাম। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের।

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই মামলা হাইকোর্টে দায়ের করেছেন। বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি অভিযোগ করেছেন, তৃণমূল সাংসদ তাঁর নিজের প্যাডে গ্রুপ সির চাকরির তালিকা দিয়েছিলেন। সেই তালিকা ধরেই নিয়োগ হয়েছে।

কলকাতা হাইকোর্ট

নিয়োগ দুর্নীতিতে শাসক দলের একের পর এক সাংসদ-বিধায়করা। এবার নাম জড়িয়েছে আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের। সাংসদ চাকরির জন্য নিজের রাইটিং প্যাডে নাম দিয়ে সুপারিশ করেছিলেন তৃণমূল সাংসদ। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর নিজের প্যাডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করেছিলেন তিনি। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।

মামলাকারী বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন অপরূপা পোদ্দারের বিরুদ্ধে যেন তদন্ত করা হয়। মামলা ইতিমধ্যেই গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর ২৬ এপ্রিল মামলার শুনানি হওয়ার কথা। এদিকে আগেও নিয়োগ দুর্নীতি মামলায় অপরূপা পোদ্দারকে তলব করে জেরা করা হয়েছে।

suvendu adhikari

প্রসঙ্গত উল্লেখ্য এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অপরূপা পোদ্দারের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত রয়েছেন অপরূপা পোদ্দার। তারপরেই তাঁর বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয়েছিল বিজেপি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+