সুপ্রিমকোর্টে মামলা চলছে. হাইকোর্টে শুনানির প্রয়োজন নেই, পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর মামলা ফেরাল আদালত

পঞ্চায়েতক ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আর্জি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি জানিয়েছেন যেহেতু পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে চলছে তাই হাইকোর্টে আর এই আবেদনের শুনানির প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর আর্জি শুনতে রাজি হয়নি আদালত।

শুেভন্দুর আর্জি ফেরাল হাইকোর্ট

শুেভন্দুর আর্জি ফেরাল হাইকোর্ট

পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমে দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুভেন্দুর আইনজীবী। কিন্তু বিচারপতি তাঁর আর্জি শুনতে রাজি হননি। এই মুহুর্তে এই মামলার শুনানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। কারণ পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। শুভেন্দু অধিকারীই মামলা করেছেন সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টে মামলা শুভেন্দুর

সুপ্রিম কোর্টে মামলা শুভেন্দুর

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের দিন যাতে আগামী ৭ দিনের মধ্যে ঘোষণা করা না হয়। সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে এই আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিনও জরুরি ভিত্তিতে করার আর্জি জানিয়েছেন তিনি। সেকারণে হাইকোর্টে আর তাঁর মামলার আর্জি শুনতে রাজি হয়নি। সুপ্রিম কোর্টে মামলা চলায় হাইকোর্টে মামলা শুনতে রাজি হয়নি বলে জানা িগয়েছে।

পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপ নয়

পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপ নয়

এর আগে হাইকোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারী ফোন করেছিলেন। সেই মামলায় হাইকোর্ট জানিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোটে আদালতের আপাতত কোনও আপত্তি নেই। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতেই পারে। আদালত পঞ্চায়েত ভোটে কোনও হস্তক্ষেপ করবে না। তবে মামলাকারী নতুন করে আবেদন করতে পারেন বলে জানিয়েছিল আদালত। তারপরেই সুপ্রিম কোর্ট মামলা করেন হাইকোর্টে। আগামী এক সপ্তাহ যাতে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা না করা হয় তার আর্জি জানিয়েছেন তিনি।

পঞ্চায়েত ভোটে কোমর কষছে বিজেপি

পঞ্চায়েত ভোটে কোমর কষছে বিজেপি

পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই তোরজোর শুরু করে দিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। সেই সঙ্গে ডিএ আন্দোলনকে সমর্থন জানিয়েও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া িশবির। লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটই হতে চলেছে বিজেপির অ্যাসিড টেস্ট সেকারণেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+