তফসিলি জাতির মানুষজনকে মন্দিরে ঢুকতে বাধা! এটা তো বাংলায় ছিল না? অভিযোগ শুনে অবাক হাইকোর্ট
Calcutta High Court: তফসিলি জাতির হওয়ায় শিব মন্দির ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এমনকী সিডিউল কাস্ট বলে তাদের বৈঠক করে জেলা প্রশাসন মীমাংসা করে নিতে বলেছিল। কিন্তুন এরপরেও বেশ কিছু লোকজন মন্দিরে তাদের ঢুকতে দিচ্ছে না। বাংলার বুকে মারাত্মক এক অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করেই মামলা কলকাতা হাইকোর্টে। আবেদনকারীদের দাবি, আগামী গাজনের মেলায় সন্ন্যাসী হতে চান তাঁরা।
এইউ অবস্থায় শিব মন্দিরে ঢোকার অনুমতি চায় ওই তফসিলি জাতির বাসিন্দারা। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে এহেন অভিযোগ শুনে চরম বিরক্ত প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

শুধু তাই নয়, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলেন। বিচারপতি ঘোষের প্রশ্ন, কি করে এটা হয়? পুলিশের ভূমিকা কি? একটা মানুষ তার অধিকার পাবে না! এটা তো বাংলায় ছিল না। এমন সমস্যা এখনও বাংলায় নেই। আর এটাই বিশ্বাস করি বলেও এই সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।
শুধু তাই নয়, এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট আরও পর্যবেক্ষণ করে বলেন, কেন তারা উৎসবে যোগ দিতে পারবে না! কিসের ইগো? তাহলে পুলিশ কি করছে? আবার বলছি এই সমস্যা বাংলায় ছিল না। তাহলে বলতে বাধ্য হচ্ছি এটা পুলিশের অক্ষমতা। ওসি নয়, কোনো সিনিয়র অফিসারকে দায়িত্ব নিতে হবে। পিছনে যদি অন্য কোনো কারণ থাকেও সেটাও খুঁজে দেখা পুলিশের কাজ। অফিসে বসে বসে রিপোর্ট তৈরি করছে। এই সংক্রান্ত মামলায় আবার বিস্তারিত রিপোর্ট দিতেও এদিন নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আগামী শুক্রবার এই সংক্রান্ত মামলার ফের শুনানি হবে। তার আগেই এই সংক্রান্ত মামলায় বিস্তারিত রিপোর্ট জেলাপ্রশাসনকে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। বলে রাখা প্রয়োজন, নদীয়ার বৈরামপুরে কালীগঞ্জ থানা এলাকার প্রাচীন শিব মন্দির। সাধারণের ব্যবহারের মন্দির বলেই নথিতে রয়েছে।
কিন্তু এলাকার বেশ কয়েকজন ধোপা সম্প্রদায়ের লোকজনকে ওই মন্দিরে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ। শুধু তাই নয়, গাজনে অংশ নিতে চান বলেও কলকাতা হাইকোর্টে আবেদনে জানান ওই সম্প্রদায়ের মানুষজন। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার। তবে এহেন অভিযোগকে কেন্দ্র করে শ্যুরু হয়েছে জোর তরজাও।












Click it and Unblock the Notifications