৩০ নভেম্বর ধর্মতলায় জনসভা করবে বিজেপি, নির্দেশ কলকাতা হাই কোর্টের

রাজ্য বিজেপি আগেই জানিয়েছিল, ৩০ নভেম্বর অর্থাৎ রবিবার 'উত্থান দিবস' পালন করবে তারা। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চাওয়া হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন নির্দেশে কলকাতা পুরসভা তা নিয়ে টালবাহানা শুরু করে বলে অভিযোগ। কলকাতা পুলিশ এবং দমকলও একই পথে হাঁটে। এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা। আদালত আলোচনায় বসার নির্দেশ দেয়। তার পরও অনড় ছিল প্রশাসন। বিজেপির দাবি ছিল, যদি তৃণমূলকে ২১ জুলাই ওখানে সভা করতে দেওয়া হয়, তবে তাদের কেন দেওয়া হচ্ছে না?
এ নিয়ে ফের আদালতে নালিশ জানায় তারা। শুক্রবার দু'পক্ষের সওয়াল-জবাবের পর আদালত জনসভা করতে অনুমতি দেয়। প্রসঙ্গত, বিজেপি অপরিসর জায়গায় মঞ্চ তৈরি করছে, এই অভিযোগ তুলেছিল পুরসভা। এ বিষয়ে তিনজন স্পেশাল অফিসার নিয়োগ করে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
জনসভার নির্দেশ মেলায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্য বিজেপি। রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যদের আশা, রবিবারের সভায় অন্তত পাঁচ লক্ষ লোক হবে। এ দিন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "আমরা কংগ্রেস বা সিপিএম নই। আমরা বিজেপি। আগেই বলেছিলাম, শেষ দেখে ছাড়ব। শেষ দেখিয়ে দিলাম। আদালতকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের মুখে চুনকালি লেগে গিয়েছে।"
We have got the permission for rally from the Honourable court. I am grateful and had firm believe jn our... http://t.co/OEagkrPa9J
— Rahul Sinha (@RahulSinhaBjp) November 28, 2014 











Click it and Unblock the Notifications