লকডাউনে মদের দোকান খোলা নিয়ে ‘দুশ্চিন্তা’, দিনভর কৌতূহল ক্রেতাদের মধ্যে

লকডাউনে মদের দোকান খোলা নিয়ে ‘দুশ্চিন্তা’, দিনভর কৌতূহল ক্রেতাদের মধ্যে

কেউ নিলেন লিটার লিটার বাংলা মদ, তো কেউ পেটি পেটি বিয়ার, লকডাউনে যাওয়ার আগে কার্যত এমনই চেহাড়া হল কলকাতার। আগামী চার দিনে মদ না পাওয়া গেলে কী হবে সেটা ভেবেই মাথায় হাত দিচ্ছেন অনেকে।

লকডাউনের আগে দিনভর চলল মদের বিকিকিনি

লকডাউনের আগে দিনভর চলল মদের বিকিকিনি

তাই এদিন সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মদ কেনার জন্য পড়ে লম্বা লাইন। সবার মাথাতেই চিন্তিত আগামী চারদিন কী করে মদ পাওয়া এই নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতার কথায়, "রেশনের দোকান, মুদির দোকান খোলা থাকবে সবই বুঝলাম। কিন্তু মদের দোকান খোলা থাকবে কিনা সরকারি তরফে ও খবরে চ্যানেল গুলোতে তো কিছুই দেখাচ্ছে না। "

লকডাউনে খোলা থাকবে কী মদের দোকান

লকডাউনে খোলা থাকবে কী মদের দোকান

একী এক আধ বোতল যে পিঠের ব্যাগে চলে যাবে ! তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে তাই অনেকেই এদিন মদ সংগ্রহে নিয়ে এলেন রিক্সা, কেউ ডাকলেন ট্যাক্সি। লাইনে দাঁড়ানো অনকে ক্রেতারই সন্দেহ বেশ মদ মজুত করে অনেকেরই কালোবাজারির চেষ্টা করতে পারে, তাই এই বিষয়ে সরকারি হস্তক্ষেপেরও দাবি করেন তারা।

লকডাউন পরবর্তী অবস্থা নিয়ে চিন্তায় অনেকে

লকডাউন পরবর্তী অবস্থা নিয়ে চিন্তায় অনেকে

এদিকে লকডাউন পরবর্তী অবস্থায় মদের দোকানে যদি যোগান শেষ হয়ে যায় তাহলে যথেষ্ট স্টক থাকবে কিনা তা নিয়েও চিন্তা করতে দেখা গেল অনেককে। যদিও এই সময় বাকি সব দোকান বন্ধ খাকলেও বদের দোকান খোলা থাকবে কিনা তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি সরকারি ভাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+