অফিস টাইমে হাওড়া ব্রিজে বাসের রেষারেষিতে দুর্ঘটনা, তীব্র যানজটে নাকাল যাত্রীরা

মঙ্গলবার সকালের এক ব্যস্ততম সময়ে হাওড়াব্রিজে বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটে যায়। সরকারি বাস ও মিনি বাসের রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে অ্যাম্বাসাডরে ।

মঙ্গলবার সকালের এক ব্যস্ততম সময়ে হাওড়াব্রিজে বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটে যায়। সরকারি বাস ও মিনি বাসের রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে অ্যাম্বাসাডরে । দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ জন। এঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন।

অফিস টাইমে হাওড়া ব্রিজে বাসের রেষারেষিতে দুর্ঘটনা, তীব্র যানজটে নাকাল যাত্রীরা

খবর, হাওড়া ময়দানের একটি বাসের সঙ্গে হাওড়া-শ্যামবাজার রুটের বাসের রেষারেষি শুরু হয়। ট্রাফিক নিয়মের পরোয়া না করে বাস চালাতে গিয়েই এই দুর্ঘটনা বলে খবর। এদিকে, অফিসটাইমে এইরকম এক দুর্ঘটনার ফলে তীব্র যানজট দেখা যায় শহর জুড়ে। শহর থেকে হাওড়াগামী বাস আটকে পড়েছে। ফলে স্ট্র্যান্ড রোডের মুখে লম্বা লাইন। শহরের কেন্দ্র অর্থাৎ ধর্মতলাতেও বেশ যানজট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+