বড়বাজারে বাড়ি ভেঙে মৃত ১, আশঙ্কাজনক ১

উত্তর কলকাতার বড় বাজার থানা এলাকায় বিপজ্জনক পুরনো বাড়ি ভেঙে মৃত্যু এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। হঠাৎ ভর সন্ধ্যেবেলায় এরকম বাড়ি ভেঙে বিপত্তি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বড়বাজারে বাড়ি ভেঙে মৃত ১, আশঙ্কাজনক ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বিশাল মন্ডল। বয়স আঠারো। গুরুতর জখম অবস্থায় তাকে এসএসকেএমে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, বড়বাজার থানা এলাকার নূরমাল লহিয়া লেনে এই চারতলা বাড়িটিকে কয়েক বছর আগে বিপদজনক বলে ঘোষণা করা হয়েছিল কলকাতা পৌর নিগমের তরফে। তারপরেও বাড়ি ছেড়ে বেরোয়নি অনেকে।

এদিন বৃষ্টির কারণে এমনি পরিতক্ত বাড়ি ভিজে অবস্থায় ছিল, সে সময়ে চারতলার ঝুল বারান্দায় বসে থাকা বিশাল ও তার বন্ধু ঝুল বারান্দা ভেঙ্গে নিচে পড়ে। বাড়ির বেশ কিছু অংশ ধসে পড়তে থাকে। নিমেষেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসে বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড় বাজার থানার পুলিশ ও দমকল বাহিনী।
পুলিশ জানিয়েছে, এর আগেও একবার ভেঙে পড়ে বাড়ির একটি অংশ। এরপরেই কলকাতা পৌর নিগমের তরফে বিপজ্জনক বলে চিহ্নিত করে। বাড়ির দেওয়ালেও বিপদজনক বল লিখে দেওয়া হয়। তবে পুরসভার সেই নিষেধাজ্ঞা এবং বিপদজনক ঘোষণার কথা তোয়াক্কা না করেই এখানে বিভিন্ন অফিসের কাজ চলত। বসবাসও করেন বহু পরিবার। আর তাতেই বিপত্তি।

পুলিশ আরো জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে বাড়ির চারপাশ। এখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এবং উদ্ধার কাজ চালাচ্ছে পুলিস ও দমকলের কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে স্থানীয়দের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+