কংগ্রেসের মিছিলে বোমা, রণক্ষেত্র গার্ডেনরিচ এলাকা
কলকাতা, ৭ এপ্রিল : পুরভোটের প্রাক্কালে সিপিএমের পর এবার কংগ্রেসকে আক্রান্ত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আপ এর জেরে রণক্ষেত্র হয়ে উঠল গার্ডেনরিচ-মেটিয়াবুরুজ এলাকা। মঙ্গলবার সকালে ১৩৩ নম্বর ওয়ার্ডে প্রচার মিছিল নিয়ে বেরোন দলীয় প্রার্থী মুমতাজ আলি। কংগ্রেসের অভিযোগ, মিছিল চলাকালীন ৩টি বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমার আঘাতে কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছে কংগ্রেস।

ঘটনায় তৃণমূলকে সরাসরি দায়ী করেছেন বেগম মুমতাজ আলি। তিনি জানান, মিছিল নিয়ে তাঁরা যখন মসজিদের সামনে পৌঁছন, তখনই পরপর তিনটি বোমা পড়ে। মুমতাজের দাবি, তাঁকেই টার্গেট করা হয়েছিল। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এ কাজ করেছে। পাশের কোনও একটা বাড়ির ছাদ থেকে বোমা ছোড়া হয়। বেশ কিছুটা উঁচু থেকেই বোমাগুলি ছোড়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
এই ঘটনার পরে মুদিয়ালি রোড অবরোধ করেন ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ঘটনার নিন্দা করে জানান, এই কারণেই তাঁরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছেন। তৃণমূল গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে ভোট করাতে চাইছে বলেও দাবি করেন তিনি।
অভিযোগ খারিজ করে মন্ত্রী ফিরহাদ হাকিমের পাল্টা অভিযোগ, মেটিয়াবুরুজে কংগ্রেসের গুন্ডারাই নিজেদের মিছিলে বোমা মেরেছে। তাঁর দাবি, পায়ের তলায় মাটি না থাকায় সন্ত্রাস সন্ত্রাস বলে চিত্কার করছে বিরোধীরা।
এদিনের ঘটনায় গার্ডেনরিচ থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কংগ্রেসের তরফে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications